ক্রাইম

প্রাকৃতিক দুর্যোগ, অন্যদিকে অর্থনৈতিক সমস্যা, বাঘারপাড়ায় দ্বিগুন বিদ্যুৎবিলে গ্রাহকরা বিড়ম্বনায়!

  • 10:37 am - June 24, 2020
একদিকে প্রাকৃতিক দুর্যোগ, অন্যদিকে অর্থনৈতিক সমস্যা, বাঘারপাড়ায় দ্বিগুন বিদ্যুৎবিলে গ্রাহকরা বিড়ম্বনায়!

অনুপম দে, বাঘারপাড়া (যশোর): বৈশ্বিক মহামারী করোনার থাবায় যখন সমগ্র দেশ থমকে গিয়েছে,সাধারন নাগরিকের রোজগারের পথ বন্ধ হয়ে গেছে, জিবন জিবিকার তাগিদে মানুষ যখন অসহায়ের মতন করোনা যুদ্ধ করে যাচ্ছে।

একদিকে কোভিড -১৯ প্রাদুর্ভাব, অন্যদিকে অর্থনৈতিক স্থবিরতা।এমন পরিস্থিতিতে যশোরের বাঘারপাড়া বিদ্যুৎ কর্তৃপক্ষ ভুতুড়ে বিল তৈরী করেছে।

করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকার ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত তিন মাসের আবাসিক গ্রাহকের বিদ্যুতের বিল নেয়া বন্ধ রাখার ঘোষণা দেয়।সরকারের নির্দেশ বাঘারপাড়া বিদ্যুৎ অফিস মানলেও, অনুমান ভিত্তিক দ্বিগুন বিল বানিয়ে গ্রাহকদের ধরিয়ে দিচ্ছেন। ফলে গ্রাহকরা বিদ্যুৎ বিল নিয়ে পড়েছেন বিড়ম্বনায়। মিটারে তাদের ব্যবহৃত ইউনিট কম থাকলেও মাস শেষে দেয়া হচ্ছে অতিরিক্ত ভৌতিক বিদ্যুৎ বিল। যা প্রদান করতে গিয়ে হিমশিম খাচ্ছেন সাধারন গ্রাহকরা।সাধারন জনগন যেখানে স্বাভাবিক জিবনযাপন করতে ব্যর্থ,সেখানে দ্বিগুণ বিল পরিশোধ করা মরার উপরে খাঁড়ার ঘা।

গ্রাহকরা অভিযোগ করেছেন, বাঘারপাড়াতে আগের দু’মাসের চেয়ে বর্তমানে দ্বিগুণ বিদ্যুৎ বিল করা হয়েছে। যে ঘটনায় উপজেলার অধিকাংশ গ্রাহকদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।অনেকে বলছেন অফিসে বসে বিল করাতে এ ধরনের ভুতড়ে বিলের সৃষ্টি।গত দু মাসের সাথে বর্তমান মাসের বিলের কোন রকমের সামঞ্জস্য নাই। গ্রামের সাধারণ মানুষের অভিযোগ এ ভাবে বিপদে ফেলার কোন মানে থাকতে পারেনা। গ্রাহকরা বলছেন, গত মার্চ মাস থেকে প্রায় তিন মাস যাবত মিটারম্যানরা তাদের বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছে না।তারা অফিসে বসেই আনুমানিক বিল করেই সংশ্লিষ্ট গ্রাহকের কাছে পৌছে দিচ্ছেন।লকডাউনের মাঝে তাদের মিটারে যদি একশত ইউনিট বিল উঠে থাকে, তাহলে তারা একশত ইউনিট বিলই পরিশোধ করবেন। কিন্তু বাস্তবে তার উল্টো। কোন কোন ক্ষেত্রে তাদেরকে দুইশত ইউনিটের বিল পরিশোধ করতে হচ্ছে। অথচ মিটারে থাকছে ১শত ইউনিটের ব্যবহার। এমন বিল দেখে গ্রাহকরা বিস্মিত হচ্ছেন। তাদের কোনকিছুই করার থাকছে না। করোনা পরিস্থিতিতে বাঘারপাড়ায় বিদ্যুৎ সেক্টরে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। সাধারন মানুষের এমন বাড়তি বিল পরিশোধ করা খুবই কষ্টকর হচ্ছে।
দৈনিক নতুন সময়ের প্রতিবেদকে গ্রাহকরা অভিযোগ করে বলেন,“বর্তমান বিদ্যুৎ বিলের কাগজে ঘরের বিদ্যুৎ বিল দ্বিগুণ করা হয়েছে।বর্তমানে কামাই রোজগার না থাকায় কি দিয়ে এ বিল পরিশোধ করবো জানিনা।’’
পৌরসভার ৬ নং ওর্য়াডের বাসিন্দা শচীন অধিকারি পল্লী বিদ্যুৎ অফিসে যান। গত মাসের বিলসহ নেয়া হলে তখন তাকে অফিস থেকে বলা হয় করোনা ভাইরাসের কারণে রিড়িং নেয়া কারনে ভুল হতে পারে।এবং অফিস জানিয়েছে আপনার বিলের রিড়িংটা নিয়ে আসলে আগামী মাসে বিলের সাথে সমন্বয় করা হলে সব ঠিক হয়ে যাবে।
ধলগ্রামের ব্যবসায়ী মনিসংকর বলেন,এখন লকডাউনে আমার দোকান বন্ধ থাকার পরও ১৫০০ টাকার মতো বিল এসেছে। দোকান খোলা থাকা অবস্থায় বিল আসতো ৭০০/৮০০ টাকা।এখন আমরা কর্মহীন। আমার বাসা-বাড়ির বিলও অন্য মাসের তুলনায় দ্বিগুণ ধরা হয়েছে।

ভুক্তভোগী বিদ্যুৎ গ্রাহকরা অভিযোগে জানিয়েছেন, তাদের কাছে গত প্রায় দুই মাস যাবৎ ভৌতিক বিল পাঠানো হচ্ছে। করোনা পরিস্থিতিতে অনেকের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে বা সরকারি নির্দেশনায় কোন কোন মাসে স্বল্প পরিসরে খোলা হচ্ছে।এ কারণে প্রতিষ্ঠান বন্ধ থাকায় তাদের বিদ্যুৎ বিল কম উঠবে এটাই স্বাভাবিক। কিন্তু বাস্তবে তা হচ্ছে না। প্রতিমাসেই তাদেরকে অতিরিক্ত বিলের বোঝা টানতে হচ্ছে। এ বিল পরিশোধ করতে গিয়ে তারা রীতিমত হিমশিম খাচ্ছেন।
এ বিষয়ে ডেপেুটি জেনারেল ম্যানেজার আতিকুজ্জামান জানিয়েছেন, বর্তমান ভয়াবহ করোনা পরিস্থিতিতে জরুরি প্রয়োজন ছাড়া সরকার সবাইকে ঘরে থাকার নিদের্শনা দিয়েছে। এরই প্রেক্ষিতে তারা অফিসে বসেই এপ্রিলের সকল গ্রাহকের বিদ্যুতের আনুমানিক বিল তৈরি করেছেন। এ কাজে কারো হয়তো বিল কম বেশি হতে পারে।তারপরও যদি কারো বিল বেশি হয়ে থাকে,তবে অবশ্যই আগামীতে এ বিল সমন্বয় করে নেয়া হবে। এ নিয়ে বাড়তি কোন ঝামেলা বা সংশয় থাকবে না।পরিস্থিতি স্বাভাবিক হলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

সেই মাইকেলের শুধু আফতাব নগরেই আছে ২৯ ফ্ল্যাট!

সাব রেজিস্ট্রার বদলি করে শত কোটি টাকার দুর্নীতির অভিযোগে যখন মাইকেল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তোরজোর চলছে দুদকে,তখন সেই চক্রের মূলহোতা অভিযুক্ত খিলগাওয়ের সাব রেজিস্ট্রার…

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

বিআরটিএতে এএসআই সোহেলের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও পুলিশের পাশাপাশি দালালির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক  বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সার্কেল-১, মিরপুর কার্যালয়ে দালাল ও বহিরাগত দ্বারা গ্রাহক হয়রানি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে বিভিন্ন সময়ে দালাল…

অবৈধ পথে কোটি কোটি টাকার সম্পদের মালিক উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস

নিজস্ব সংবাদদাতা:  অবৈধ পথে অটেল সম্পদের মালিক হয়েছেন উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস। সম্প্রতি তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের…

স্বেচ্ছাসেবক লীগের নেতা পরিচয় দীর্ঘদিন ধরে নিউমার্কেটের চাঁদা তুলছেন টুন্ডা শফিক!!

নিজস্ব প্রতিবেদক: নিউ মার্কেট থানা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি হেমায়েত হোসেন চুন্নুর সহযোগী টুন্ডা শফিকের নেতৃত্বে নিউমার্কেট এলাকায় চাঁদাবাজির রমরমা ব্যবসা। টুন্ডা শফিক আগে স্বেচ্ছাসেবক…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au