ঘটনা প্রবাহ

বরগুনায় পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

  • 7:12 am - February 17, 2022

বরগুনা সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে সালমা বেগম (৩৫) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরে বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের ঘটবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।  স্বামী ফারুক আকন একই এলাকার হামেদ আকনের ছেলে। তার দাবি, তার স্ত্রী ছারপোকা মারার ওষুধ খেয়ে আত্মহত্যা করেছেন।

মৃত সালমার মেয়ে সুমাইয়া ও নাবিলা বলে, দুপুরে মা চাল ভাজছিল। বাবা এসে মাকে গালাগাল করে মারধর শুরু করে। আমরা ভয়ে ঘরের বাইরে চলে যাই। পরে মাকে হাসপাতালে নেওয়া হয়। এ বিষয়ে মৃত সালমা বেগমের মা বিলকিস বেগম ও বাবা মোকলেস মিয়া বলেন, যৌতুকের দাবিতে সালমাকে প্রায়ই নির্যাতন করত ফারুক। কিছু দিন আগেও তিন লাখ টাকা দিয়েছি। তার পরও সে যৌতুক দাবি করে নির্যাতন করে আসছিল। আজকেও সে সালমাকে মারধর করে আহত করে এবং বিষ খাওয়ায়।

পরে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে সেখানে সালমা মারা যায়। আমরা খবর পেয়ে আমরা হাসপাতালে এসে মেয়ের মৃতদেহ দেখতে পাই। অন্যদিকে সালমার স্বামী ফারুক দাবি করেন, সালমা সবসময় আমাকে পরকীয়ার জন্য সন্দেহ করত। এসব বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে চড় থাপ্পড় দিয়েছিলাম। এতে সে ঘরে থাকা ছারপোকা মারার ওষুধ সেবন করে। পরে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে তার মৃত্যু হয়।

বরগুনা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নিহার রঞ্জন বৈদ্য জানান, হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসাধীন দুপুরে তার মৃত্যু হয়। এ ব্যাপারে বরগুনা সদর থানার ওসি আলী আহম্মদ বলেন, নিহত সালমার লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।

এই শাখার আরও খবর

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৯ জুন

নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৯ জুন দেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করা…

কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

সেলিম আহমেদ,সিনিয়র রিপোর্টার: কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা ১৪ মে রোববার দুপুরে সংগঠনটির অস্থায়ী কার্যালয় দক্ষিণ বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সিনিয়র…

গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৪

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। শুক্রবার (৭ অক্টোবর) সকাল…

তুষারধসে পর্বতারোহী নিহত ১০

ভারতের উত্তরাঞ্চলে হিমালয়ে ভয়াবহ তুষারধসে অন্তত ১০ পর্বতারোহী মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও ২৮ জন। মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে উত্তরাখণ্ডে হিমালয়ের একটি সুউচ্চ পর্বতশৃঙ্গে ৪১…

নো আর ওয়াইড বলেই শেষ বাংলাদেশের আশা

খেলা: দুই দলের জন্যই মরন লড়াই। মৃত্যুকুপে দাঁড়িয়ে। জয় মানেই টিকে থাকা। হার মানেই রিটার্ন টিকেট নিয়ে বিমানে চড়ে দেশে ফিরে যাওয়া। এমন সমীকরণের ম্যাচে…

আত্মহত্যা কোন সমাধান নয়!

নাটোরের গুরুদাসপুরের মামুন হোসেন(২২) এবং খাইরুন নাহার(৪৪)এর বিবাহ নিয়ে মিডিয়াতে বহু ভিডিও ভাইরাল…কিন্তু আজ খাইরুন নাহারের আত্মহত্যা নিয়ে লাফালাফি নেই কেন?? মিডিয়া কত সস্তা হয়ে…

শিক্ষিকার মরদেহ উদ্ধার নিয়ে যা বললেন পুলিশ সুপার

নাটোরের গুরুদাসপুরে কলেজছাত্রকে বিয়ে করা শিক্ষিকা খায়রুন নাহারের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার ভোরে নাটোর শহরের বলারিপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au