বিনোদন

১০ দিন পর মত পাল্টে যে কারণে শপথ নিলেন অঞ্জনা

  • 7:02 am - February 17, 2022

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে চলমান জটিলতার মধ্যেই শপথ নিয়েছেন ‘অশিক্ষিত’ সিনেমা খ্যাত অভিনেত্রী অঞ্জনা।বুধবার সন্ধ্যায় এফডিসির শিল্পী সমিতির সামনের বাগানে নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চনের কাছে শপথ নেন কার্যকরী সদস্য পদে জয়ী এ অভিনেত্রী। এ সময় নিপুণ, ফেরদৌস, কেয়া, জেসমিনসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। মিশা-জায়েদ প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন ৩ শতাধিক সিনেমার অভিনেত্রী অঞ্জনা।  মিশা-জায়েদ প্যানেলের অন্যান্যদের মতো গত ৬ ফেব্রুয়ারির সেই শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না অঞ্জনাও।

ইলিয়াস কাঞ্চন-নিপুণদের শপথ অনুষ্ঠান বয়কট করেছিলেন। ১০ দিন পর কেন মত পাল্টে একাকী শপথ নিলেন তিনি? এ প্রশ্নের জবাবে বিষয়টিকে নিজের ব্যক্তিগত ইচ্ছা বলেই জানালেন ‘দস্যু বনহুরের নায়িকা।বললেন, ‘শিল্পীরা তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। সেই কারণে শপথ নিয়েছি। এটা একেবারে আমার ব্যক্তিগত ইচ্ছা। অনেকেই জিজ্ঞাসা করছিল কেন শপথ নিচ্ছি না। তাই আজ (বুধবার) চিন্তা করলাম শপথ নেবার।

আসলে এবার যা হয়েছে সমিতিতে তা তো আগে কখনো হয়নি। তাই একটু অপেক্ষা করছিলাম কি হয় দেখার জন্য। অবশেষে মনে হলো এটা লেংদি প্রসেস। তাই আমাকে যারা নির্বাচিত করেছেন তাদের ভোটের প্রতি সম্মান জানিয়ে শপথ নিলাম।’ তার প্যানেল থেকে জয়ী বাকি সদস্যরাও শিগগিরই শপথ নেবেন বলে আশাবাদী এ নায়িকা। অঞ্জনা বলেন, ‘আমি আশা করছি মিশা-জায়েদ প্যানেল থেকে একে একে অনেকেই শপথ নেবে। কারণ আমরা শিল্পীরা একটি পরিবার। তাই এক হয়ে কাজ করতে হবে। ’

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au