বিনোদন

বিরিশিরিতে সিনেমার শুটিংয়ে শিরীন শিলা

  • 7:46 am - February 12, 2022

বিরিশিরি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার একটি গ্রাম। ইংরেজ শাসন আমলে স্থাপিত শত বছরের পুরনো বয়েজ ও গালর্স হাইস্কুল, সরকারি কালচারাল একাডেমি, সোমেশ্বরী নদী, সাগরদিঘী, দুর্গাপুর রাজবাড়ী, পুরাকীর্তি নিদর্শন মঠগড়, মনোরম প্রাকৃতিক পরিবেশ আর দর্শনীয় স্থানগুলোর কারণে পর্যটকদের কাছে এটির যথেষ্ট সুনাম আছে।

সাম্প্রতিক সময়ে বিরিশিরিতে সিনেমার শুটিংয়ের ব্যস্ততা বৃদ্ধি পেয়েছে। সেই ধারাবাহিকতায় এবার সেখানে ১১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে শিরীন শিলা অভিনীত চন্দন চৌধুরী পরিচালিত ‘গিরগিটি’ সিনেমার শুটিং। এ প্রসঙ্গে শিরীন শিলা বলেন, সিনেমার দুটি গানের শুটিং দিয়েই মূলত এ সিনেমার সঙ্গে আমার কাজ করা শুরু হলো। আগামী ভালোবাসা দিবস পর্যন্ত আমাকে বিরিশিরিতেই গানের শুটিংয়ে থাকতে হবে। এরপর ঢাকায় ফিরে সিনেমার অন্যান্য কাজ শুরু হবে। চন্দন দাদার নির্দেশনায় এটাই আমার প্রথম কাজ। আশা করছি সবকিছু মিলিয়ে ভালো একটি সিনেমা হবে।

গত বছরের শেষটায় শুভ সংবাদ দিয়ে শিরীন শিলার বছর শেষ হয়। তিনি মাস্টার্সে ফার্স্ট ক্লাশ ফার্স্ট হয়েছেন। সেই খুশির রেশ ধরেই নতুন বছরের প্রথম সপ্তাহেই শুরু হয় মমতাজুর রহমান আকবরের পরিচালনায় ওয়েব সিরিজ ‘জিম্মি’র কাজ। ওয়েব সিরিজটির কাজের পরপরই তিনি শেষ করেন একই পরিচালকের সিনেমা ‘ঘর ভাঙ্গা সংসার’। দুটোতেই তার সহশিল্পী হিসেবে আছেন ডিপজল।

শিলা জানান, জিম্মির জন্য তাকে অনেক শ্রম দিতে হয়েছে। কারণ এটি একটি অ্যাকশননির্ভর ওয়েব সিরিজ। আবার শিগগিরই শিরীন শিলা শুরু করতে যাচ্ছেন রশীদ পলাশের ‘ময়ূরাক্ষী’সিনেমার কাজ। এদিকে সম্প্রতি সেন্সর পেয়েছে তার অভিনীত ‘নদীর জলে শাপলা’নামের একটি সিনেমা।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au