খেলাধুলা

আইপিএলের নিলাম শুরু : কোন দল কত রুপিতে কাকে রেখেছে

  • 7:40 am - February 12, 2022

ভারতের বেঙ্গালুরুর হোটেল আইটিসি গার্ডেনিয়ায় শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের নিলাম।  ব্রিজেশ প্যাটেলের সৌজন্যে চলছে উদ্বোধনী ভাষণ। ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলী এবং সচিব জয় শাহ নিলাম শুরুর আগেই উপস্থিত হয়েছেন অনুষ্ঠানে। বিভিন্ন দলও হাজির হয়েছে।  নতুন ফ্রাঞ্চাইজি লখনউয়ের প্রতিনিধি হিসেবে হাজির হয়েছেন এর কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা।  শাহরুখের কেকেআর থেকে নিলামে অংশ নিয়েছেন দলটির সিইও বেঙ্কি মাইসোর ও বোলিং কোচ ভরত অরুণ।

এবারের আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় আছেন পাঁচ বাংলাদেশি ক্রিকেটার।  তারা হচ্ছেন – সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, লিটন দাস, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। এবারের নিলামে মোট ৫৯০ জন ক্রিকেটার অংশ নিচ্ছেন। এরমধ্যে ৩৭০ জন ভারতীয় ক্রিকেটার ও ২২০ জন বিদেশি ক্রিকেটার রয়েছেন।  আজ হবে ১৬১ জন ক্রিকেটারের ভাগ্য নির্ধারণ।

নিলামের আগেই তিনজন করে তারকাকে দলে ভিড়িয়েছে ১০ দল।

একনজরে দেখে নেই সেসব তারকাকে কোন দল কত রুপিতে রেখে দিয়েছে –

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)

আন্দ্রে রাসেল (১২ কোটি রুপি), ভেঙ্কটেশ আইয়ার (৮ কোটি রুপি), বরুণ চক্রবর্তী (৮ কোটি রুপি), সুনীল নারিন (৬ কোটি রুপি)

মুম্বাই ইন্ডিয়ানস (এমআই)

রোহিত শর্মা (১৬ কোটি রুপি), জাসপ্রিত বুমরা (১২ কোটি রুপি), সূর্যকুমার যাদব (৮ কোটি রুপি), কাইরন পোলার্ড (৬ কোটি রুপি)

রাজস্থান রয়্যালস (আরআর)

সঞ্জু স্যামসন (১৪ কোটি রুপি), জস বাটলার (১০ কোটি রুপি), যশস্বী জয়সওয়াল (৪ কোটি রুপি)

চেন্নাই সুপার কিংস (সিএসকে)

রবীন্দ্র জাদেজা (১৬ কোটি রুপি), মহেন্দ্র সিং ধোনি (১২ কোটি রুপি), মঈন আলী (৮ কোটি রুপি), রুতুরাজ গায়কোয়াড় (৬ কোটি রুপি)

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)

বিরাট কোহলি (১৫ কোটি রুপি), গ্লেন ম্যাক্সওয়েল (১১ কোটি রুপি),মোহাম্মদ সিরাজ (৭ কোটি রুপি)

সানরাইজার্স হায়দরাবাদ (এসআরএইচ)

কেইন উইলিয়ামসন (১৪ কোটি রুপি), আবদুল সামাদ (৪ কোটি রুপি), উমরান মালিক (৪ কোটি রুপি)

পাঞ্জাব কিংস 

মায়াঙ্ক আগরওয়াল (১২ কোটি রুপি), অর্শদীপ সিং (৪ কোটি রুপি)

দিল্লি ক্যাপিটালস

ঋষভ পন্ত (১৬ কোটি রুপি), অক্ষর প্যাটেল (৯ কোটি রুপি), পৃথ্বী শ (৭.৫ কোটি রুপি), আনরিখ নরকিয়া (৬.৫ কোটি রুপি)

গুজরাট টাইটানস

হার্দিক পান্ডিয়া (১৫ কোটি রুপি), রশিদ খান (১৫ কোটি রুপি), শুবমান গিল (৮ কোটি রুপি)

লক্ষনউ সুপার জায়ান্টস

লোকেশ রাহুল (১৭ কোটি রুপি), মার্কাস স্টয়নিস (৯.২ কোটি রুপি), রবি বিষ্ণয় (৫ কোটি রুপি)

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au