খেলাধুলা

আবারও হারলো সিলেট, বরিশালের সঙ্গী কুমিল্লা

  • 5:50 pm - February 09, 2022

জয়ের স্বাদ কেমন তা হয়তো আর মনেও নেই সিলেট সানরাইজার্সের। হারতে হারতে এমন অবস্থা দাঁড়িয়েছে যে, জয়ের সুযোগ এলেও সেটি কাজে লাগাতে পারছে না তারা। ঘরের মাঠে পরপর তিন ম্যাচ হেরে ঢাকায় ফিরছে দলটি। সিলেটকে আরও একটি পরাজয়ের তিক্ত স্বাদ দিয়ে প্লে-অফে পৌঁছে গেছে কুমিল্লা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ১৬৯ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করিয়েছিল স্বাগতিক দলটি। পরে দ্বিতীয় ইনিংসে ১৮তম ওভার পর্যন্ত সমানে সমান লড়েছে তারা। তবে শেষ পর্যন্ত ১৯.৫ ওভারে ম্যাচটি জিতে নিয়েছে কুমিল্লা। আর এই ৪ উইকেটের জয়ে ফরচুন বরিশালের পর দ্বিতীয় দল হিসেবে সেরা চারে উঠে গেলো তারা।

১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা তেমন ভালো ছিল না সিলেটের। দলীয় ২২ রানেই সাজঘরে ফিরে যান লিটন দাস (৭) ও ফাফ ডু প্লেসি (২)। এরপর তৃতীয় উইকেটে ৮২ রান যোগ করেন মইন আলি ও তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয়। মইন আউট হন ৩৫ বলে ৪৬ রানের ইনিংস খেলে।

এরপর অধিনায়ক ইমরুল কায়েসের ব্যাট থেকে আসে ৮ বলে ১৬ রান। অন্যদিকে আসরে নিজেদের দ্বিতীয় ফিফটিতে মাহমুদুল জয় করেন ৬৫ রান। তার ইনিংসে ছিল ৭ চার ও ২টি ছয়ের মার। কিন্তু জয়ের জন্য ২২ রান বাকি থাকতেই সাজঘরে ফিরে যান ইমরুল-জয়রা। এরপর বাকি কাজ সারেন সুনিল নারিন। তিনি ১২ বলে ২৪ রান করে দলকে জয়ের বন্দরে নিয়ে যান।

এর আগে ম্যাচটিতে টস জিতে সিলেটকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস। প্রতিপক্ষের আমন্ত্রণে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই ১০৫ রান যোগ করেন এনামুল ও ইনগ্রাম। দুই প্রান্ত থেকেই সমান তালে আক্রমণাত্মক ব্যাটিং করে মাত্র ১২.২ ওভারে আসে এই রান।

ইনিংসের ১৩তম ওভারে মোস্তাফিজুর রহমানের বলে ফাফ ডু প্লেসির হাতে ধরা পড়েন এনামুল। তার ব্যাট থেকে আসে ৪ চার ও ৩ ছয়ের মারে ৩৩ বলে ৪৬ রান। এরপর খানিক ধাক্কা লাগে সিলেটের ইনিংসে। তিন নম্বরে নামা লেন্ডল সিমন্স ১৩ বলে ১৬ এবং অধিনায়ক রবি বোপারা আউট হন মাত্র ১ রান করে।

অপরপ্রান্ত থেকে সঙ্গ না পেলেও মারমুখী ব্যাটিং করতে থাকেন ইনগ্রাম। কিন্তু গত রাতের মতো আজও অল্পের জন্য সেঞ্চুরি মিস করেন তিনি। ইনিংসের শেষ ওভারের প্রথম বলে ছক্কা হাঁকিয়ে ব্যক্তিগত ৮৯ রানে পৌঁছে যান এ বাঁহাতি ওপেনার।

পরের বলেও ছক্কা মারার চেষ্টায় ডিপ স্কয়ার লেগে ধরা পড়েন তিনি। কুমিল্লার পক্ষে ৪ ওভারে মাত্র ২৩ রান খরচায় ৩টি উইকেট নিয়েছেন মোস্তাফিজ। এছাড়া তানভির ইসলাম ও সুনিল নারিনের শিকার ১টি করে উইকেট।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au