বিনোদন

ফুলের মালা গলায় নিয়ে দায়িত্ব বুঝে নিলেন কাঞ্চন-নিপুণ

  • 1:36 pm - February 06, 2022

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি আজ শপথ নিয়েছে। আজ রোববার (৬ ফেব্রুয়ারি) বিকাল ৫টা ৪০ মিনিটে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) মান্না ডিজিটাল কমপ্লেক্সের সামনে খোলা প্রাঙ্গণে শপথ নেন তারা। শপথের মধ্য দিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২০২৪ মেয়াদের দায়িত্ব বুঝে নিলেন নবনির্বাচিতরা। এসময় নির্বাচিত অন্য শিল্পী ও উপস্থিত শিল্পীরা কাঞ্চন-নিপুণের গলায় ফুলের মালা পরিয়ে দেন।

এসময় উপস্থিত ছিলেন বিদায়ী সভাপতি মিশা সওদাগর ও নন্দিত অভিনেতা আলমগীর। নির্বাচিতদের মধ্যে ছিলেন ফেরদৌস, সাইমন, কেয়া, শাহনূর, অমিত হাসান, আরমান, আজাদ খান, নাদির খানসহ অনেকেই। সবার ভালোবাসা ও শুভকামনা নিয়ে চেয়ারে বসেন কাঞ্চন-নিপুণ। ইলিয়াস কাঞ্চন বলেন, ‘সবাইকে ধন্যবাদ আমাদের সমর্থনের জন্য। মিশাকে আমি স্পেশালি ধন্যবাদ জানাই। ও আজ এসেছে। আমাদের আনন্দটা বাড়িয়ে দিয়েছে। আমরা চেষ্টা করবো শিল্পীদের জন্য নিবেদিত হয়ে কাজ করতে।’

শিল্পী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক নিপুণ বলেন, ‘আমার জয়ে চলচ্চিত্র শিল্পীদের মধ্যে যে আনন্দ দেখছি তা আমাকে আপ্লুত করেছে। যারা দীর্ঘদিন বঞ্চিত ছিলেন, সমিতিতে আসতে পারেননি তারা আজ এসেছেন। কাঁদছেন আমাকে জড়িয়ে। মনে হচ্ছে অনেকদিন নিজ বাড়িতে ফিরেছেন। এই আনন্দ নিয়ে সবার জন্য কাজ করতে চাই।’ শপথ অনুষ্ঠানে আগের প্যানেলের মিশার উপস্থিতি বাড়তি আকর্ষণ হয়েছিল।

সাবেক সভাপতি মিশা সওদার বলেন, ‘এখানে সবাই আমাদের কাছের লোক। মালাবদল ছাড়া কোনো কিছু না। আশা করছি তারা আরও ভালো কাজ করবেন শিল্পীদের জন্য। এখানে কাঞ্চন ভাই আছেন। আমাদের সবার প্রিয় ভাই। তিনি তার ব্যক্তিত্ব ও সততা দিয়ে সমিতি সব শিল্পীর জন্য গড়ে তুলবেন, আমার এই বিশ্বাস আছে।’

তবে আসেননি বিদায়ী সাধারণ সম্পাদক জায়েদ খান। মূলত আপিল বিভাগ ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে এই পদটির চূড়ান্ত হয়। যেখানে প্রার্থিতা বাতিল হয় জায়েদের। জয়ী হন নিপুণ।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au