রাজনীতি

ত্রিশালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে উপজেলা আওয়ামীলীগ

  • 8:07 am - June 24, 2020
ত্রিশালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে উপজেলা আওয়ামীলীগ

ময়মনসিংহ, আরিফ রববানীঃ ময়মনসিংহের ত্রিশালে বাংলাদেশ আ.লীগের সংগ্রাম, গৌরব, ঐতিহ্য (৭১ তম) প্রতিষ্ঠা বার্ষিকী ব্যাপক ঝাক-জমক উৎসাহ উদ্দীপনা মুখর পরিবেশে উদযাপিত হয়েছে। দলটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের যৌথ উদ্দ্যোগে সকালে দলীয় কার্যলয়ে জাতীয় পতাকা উত্তোলন, র‍্যালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী ও বিকালে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সভায় ত্রিশাল উপজেলা আওয়ামিলীগের যুগ্ম আহবায়ক এ এন এম শোভা মিয়া আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গুরুত্বপুর্ণ বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামিলীগের সাবেক যুগ্ম সম্পাদক সম্পাদক আলহাজ্ব নবী নেওয়াজ সরকার।

প্রতিবার বিভিন্ন দিবস উদযাপন উপলক্ষে ত্রিশাল উপজেলা আওয়ামিলীগ কোন কর্মসুচীর ডাক দিলে নেতা,কর্মী,সমর্থকদের উপচেপড়া ভীড় থাকলেও এবারেই প্রথম (কোভিট-১৯) করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সীমিত আকারে ও সামাজিক দুরত্ব নিশ্চিত করে স্বল্প পরিসরে প্রতিষ্ঠা বার্ষিকীর উৎসব উদযাপন করেছে উপজেলা আ’লীগ নেতৃবৃন্দ ।

উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন-বাঙালি জাতির প্রতিটি মহৎ, শুভ ও কল্যাণকর অর্জনে আওয়ামী লীগের ভূমিকা ও অবদান রয়েছে। আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে বঙ্গকন্যা দেশরত্ন শেখ হাসিনার মেধায় দেশ আজ আত্মমর্যাদাশীল দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছি। ভবিষ্যতেও বাংলাদেশ আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত, সুখী-সমৃদ্ধ, উন্নত ও আধুনিক সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা করবে। জননেত্রী শেখ হাসিনার হাত ধরে আওয়ামী লীগের নেতৃত্বে সমৃদ্ধির পথে এগিয়ে যাবে এই বাংলাদেশ। সেই লক্ষে আগামী দিনে দলকে আরো তরান্বিত করে দেশরত্ন শেখ হাসিনার হাত কে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান নেতৃবৃন্দ।

আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ আওয়ামীলীলের প্রয়াত নেতাকর্মীদের আত্মার শান্তি কামনায় ও মহামারী করোনা ভাইরাসের মরণ ছোবল থেকে দেশবাসীকে রক্ষার প্রার্থনা মোনাজাত করা হয়। উক্ত মোনাজাত পরিচালনা- হাফেজ মাওলানা শামসুল আলম জাহাঙ্গীর (নূরানী হুজুর)।এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপজেলা আওয়ামিলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au