জাতীয়

ময়মনসিংহ ব্রহ্মপুত্রের ভাঙ্গনে আ’লীগ নেতা, শিশু বাচ্ছাসহ দেড় শতাদিক মানুষ গৃহহীণ

  • 8:01 am - June 24, 2020
ময়মনসিংহের বোররচরে ব্রহ্মপুত্রের ভাঙ্গনে আ'লীগ নেতা,শিশু বাচ্ছাসহ দেড় শতাদিক মানুষ গৃহহীণ

ময়মনসিংহ, আরিফ রববানীঃ  ময়মনসিংহ সদরে ব্রহ্মপুত্রের ভাঙ্গনে আওয়ামিলীগ নেতার বসতবাড়ি ঘর সহ ৬টি পরিবারের ঘরবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। উপজেলা সদরের বোরর চর ইউনিয়নের মৃধাপাড়া এলাকায় ইউনিয়ন আওয়ামিলীগ যুগ্ম আহবায়ক হামিদুলের বাড়ী ও একই এলাকার সুরুজ্জামানের বাড়ীসহ আরো ৬টি পরিবার এই ভাঙ্গনের শিকার হয়েছে। এতে ঘরবাড়ী ছাড়া হয়ে খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটাচ্ছে শিশু বাচ্ছাসহ দেড় শতাদিক মানুষ। এলাকার আরো প্রায় ১০ পরিবারের বাড়ীও ভাঙ্গনের আশঙ্কায় রয়েছে। নদী ভাঙ্গন ঠেকাতে জরুরী ভিত্তিতে ব্রম্মপুত্র নদের মাঝ দিয়ে খনন করা প্রয়োজন বলে দাবী করেছে এলাকাবাসী।

এলাকাবাসীর দাবী জরুরী ভিত্তিতে নদের মাঝের অংশ খনন করা হলে পানির খর শ্রোত যাবে নদের মাঝ দিয়ে। পাড়ের অংশে খরশ্রোত না থাকলে ভাঙ্গনের কবল থেকে রক্ষা পেতে পারে এলাকার অনেকেই। তড়িৎ পদক্ষেপ নেয়ার প্রত্যাশায় বোররচর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ডা: মো: হেলাল উদ্দিন ও সাধারন সম্পাদক আলহাজ্ব মো: আব্দুল আজিজ বিষয়টি ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দকে অবগত করলে চরাঞ্চলের মানুষের ভাগ্যন্নোয়নের পরিকল্পনা নিয়ে ময়মনসিংহ সদর উপজেলার অবহেলিত ৩নং বোররচর ইউনিয়নে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো: মোয়াজ্জেম হোসেন বাবুল এর নেতৃত্বে জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ। ২৩শে জুন দুপুরে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো: মোয়াজ্জেম হোসেন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জাহান মুকুল, দপ্তর সম্পাদক অধ্যক্ষ আবু সাঈদ দীন ইসলাম ফখরুল, আওয়ামীলীগ নেতা সেলিম আলমগীর, শ্রমিকলীগ নেতা মো: রাকিবুল ইসলাম শাহিন, বোররচর ইউনিয়নের কৃতি সন্তান ময়মনসিংহ জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক শেখ মোঃ আমানুল ইসলাম জলিল, জেলা যুবলীগ নেতা গোলাম মেহেদী হাসান, ছাত্রলীগ নেতা মো: হুমায়ুন কবির, আমিস প্রমুখ । এসময় নেতৃবৃন্দের সাথে বোররচর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ডাঃ হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক হাজী আবদুল আজিজ, আওয়ামীলীগ নেতা নিজাম উদ্দিন, সিদ্দিক খলিফা, খায়রুল, দেলোয়ার হোসেন মেম্বার, সুবান মেম্বার, হাবিব মাষ্টার, আইয়ুব আলী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জেলা আওয়ামীলীগের নেতাদের কাছে এলাকা বাসি দাবি করেন, ব্রম্মপুত্র নদ খনন অবস্থায় অতিদ্রুত সময়ের মধ্যে যদি একটি ড্রেজার দিয়ে নদের মাঝখানে খনন করা হয়, তাহলে আমাদের বাড়ি ঘর রক্ষা করতে পারবো, কারণ পানির গতিপথ নদের মাঝখানে চলে যাবে, তখন আর নদের তীরে ভাঙ্গবে না, আর এটি না হলে হামিদুলের মত আরো গরীব অসহায় মানুষের ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে যাবে বলে আমরা মনে করি। স্থানীয় আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল আজিজ হাজী বলেন, এই চর এলাকায় কোন রাস্তা নেই, রাস্তার সমস্যার কারণে এলাকার মানুষ কৃষি ফসলাদি পরিবহনের অভাবে সঠিক দামে বিক্রি করতে পারছে না, পাশাপাশি ছেলে মেয়েরা স্কুল, কলেজ, মাদ্রাসায় যেতে পারছে না, তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি, এই এলাকায় চলাচলের রাস্তার নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে স্থানীয় প্রশাসন কে নির্দেশনা দিবেন, এই ব্যবস্থা গ্রহণ করা হলে চরাঞ্চলের মানুষ উপকৃত হবে বলে তারা দাবী করেন।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক  রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের সহযোগিতায় গতকাল মধ্যরাতে অর্ধশত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার রাত আনুমানিক…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

অবৈধ পথে কোটি কোটি টাকার সম্পদের মালিক উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস

নিজস্ব সংবাদদাতা:  অবৈধ পথে অটেল সম্পদের মালিক হয়েছেন উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস। সম্প্রতি তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের…

স্বেচ্ছাসেবক লীগের নেতা পরিচয় দীর্ঘদিন ধরে নিউমার্কেটের চাঁদা তুলছেন টুন্ডা শফিক!!

নিজস্ব প্রতিবেদক: নিউ মার্কেট থানা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি হেমায়েত হোসেন চুন্নুর সহযোগী টুন্ডা শফিকের নেতৃত্বে নিউমার্কেট এলাকায় চাঁদাবাজির রমরমা ব্যবসা। টুন্ডা শফিক আগে স্বেচ্ছাসেবক…

চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবদলনে তাকেই চাঁদাবাজ বানানোর ষড়যন্ত্র

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের রাজধানীর কাওরানবাজারকে ঘিরে তৈরি হয় চাঁদাবাজ সিন্ডিকেট। ট্রাকস্ট্যান্ড, মাছের আড়ৎ, ফুটপাথ, পাইকারি কাঁচাবাজার, কিচেন মার্কেট, কাঠ পট্টিসহ পুরো এলাকাজুড়ে চলে…

সাবেক ছাত্রদলনেতার বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক:  বৃহত্তর মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক ইমামুল হাসান হেলালের…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au