স্বাস্থ্য কথা

৪৮ ঘণ্টা আগে নেগেটিভ, ৬ ঘণ্টা আগে পজিটিভে পণ্ড আমিরাতযাত্রা

  • 7:05 am - February 02, 2022

দেশের প্রধান দুই বিমানবন্দর শাহজালাল ও শাহ আমানতে সংযুক্ত আরব আমিরাতগামী (ইউএই) যাত্রীদের আরটি-পিসিআর পরীক্ষায় প্রতিদিন গড়ে দুই শতাধিক করোনা পজিটিভ রোগী শনাক্ত হচ্ছে। যাত্রাকালের ৪৮ ঘণ্টা আগে নেগেটিভ নিয়েও যাত্রার ৬ ঘণ্টা আগে পজিটিভ হচ্ছেন অনেক যাত্রী। তাদের মধ্যে প্রবাসী কর্মী ও ভ্রমণকারীই বেশি। সব প্রস্তুতি নিয়েও শেষ মুহূর্তে করোনা পজিটিভ হওয়ায় এসব যাত্রীর ফ্লাইট বাতিল হচ্ছে। এতে তাদের আমিরাতযাত্রা পড়ছে অনিশ্চয়তায়।

ইউএই সরকারের নির্দেশনা অনুযায়ী, প্রবাসী কর্মীসহ সব যাত্রীকে ফ্লাইটের ৪৮ ঘণ্টা আগে একবার এবং ৬ ঘণ্টা আগে আরেকবার বাধ্যতামূলক করোনার নমুনা পরীক্ষা করাতে হয়। রিপোর্ট পজিটিভ হলে যাত্রা বাতিল করে তাদের হাসপাতলে চিকিৎসার জন্য পাঠানো হয়। রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক জানান, বিভিন্ন ফ্লাইটে প্রতিদিন গড়ে দুই থেকে তিন হাজার যাত্রী ইউএই যান। আগে প্রতিদিন হাতেগোনা কিছু যাত্রীর করোনা পজিটিভ পাওয়া যেতো। সম্প্রতি ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ বাড়ার পর দৈনিক গড়ে দুইশোর বেশি যাত্রীর করোনা শনাক্ত হচ্ছে। অথচ ৪৮ ঘণ্টা আগের পরীক্ষায় এসব যাত্রীদের বেশিরভাগেরই রিপোর্ট নেগেটিভ আসছে।

কমিউনিটিতে ওমিক্রনের সংক্রমণ ছড়িয়ে পড়ায় যাত্রীরা যাত্রাকালে বাসায় কিংবা রাস্তাঘাটে পরিবার, স্বজন, বন্ধু ও গণপরিবহনে মানুষের সঙ্গে মেশার কারণে সংক্রমিত হচ্ছেন বলে ধারণা করছেন এ কর্মকর্তা। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আমিরাত সরকারের নির্দেশনা অনুযায়ী গত বছর অর্থাৎ ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ইউএইগামী সব যাত্রীকে ফ্লাইট ছাড়ার ছয় ঘণ্টা আগে আরটি-পিসিআর ল্যাবরেটরিতে করোনার নমুনা পরীক্ষা করিয়ে নেগেটিভ সনদ নিয়ে যাত্রা করতে হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন পাওয়া বেসরকারি ছয়টি প্রতিষ্ঠান শাহজালালে আটটি আরটি-পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করছে। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে নমুনা পরীক্ষা হচ্ছে ছয়টি আরটি-পিসিআর ল্যাবে।

গত বছরের ৩০ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ১ ফেব্রুয়ারি পর্যন্ত শাহজালালে স্থাপিত আরটি-পিসিআর ল্যাবে মোট ২ লাখ ৮৭ হাজার ৪৬৬ জন এবং শাহ আমানতে ৮ হাজার ৩৫৯ জন যাত্রীর নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে শাহজালালে ২ হাজার ৪৫১ জন ও শাহ আমনতে ৫৫৩ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়। গতকাল ১ ফেব্রুয়ারি পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় শাহজালালে ২ হাজার ১৪১ জনের নমুনা পরীক্ষায় ১৬৬ জন এবং শাহ আমানতে ৩৮৬ জনের নমুনা পরীক্ষায় করোনা রোগী শনাক্ত হয় ৫০ জন।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বুধবার (২ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত সবশেষ ২৪ ঘণ্টায় ২ হাজার ৩৪৪ জনের নমুনা পরীক্ষায় ১৬১ জন পজিটিভ রোগী শনাক্ত হয়। এ নিয়ে শাহজালালে মোট ২ লাখ ৮৯ হাজার ১১০ জন যাত্রীর নমুনা পরীক্ষা করে ২ হাজার ৬১৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

শাহজালাল বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ জাগো নিউজকে বলেন, ইউএইগামী যাত্রীদের যাত্রার কদিন আগে থেকে বিশেষত যাত্রার কয়েক ঘণ্টা আগে থেকে নিজেকে আইসোলেশন করে ফেলতে হবে। ওমিক্রন দ্রুত ছড়ানোয় কমিউনিটি থেকে কোনো না কোনোভাবে ইউএইগামী যাত্রীরা সংক্রমিত হচ্ছেন বলে মনে করেন তিনি।

সূত্র: জাগো নিউজ

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au