ঘটনা প্রবাহ

শরীয়তপুরের ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ পুলিশসহ আহত ১০

  • 12:01 pm - February 01, 2022

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের ৬ষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩১ জানুয়ারী চিকন্দী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের পরাজিত দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এসময় নির্বাচনী কাজে ব্যাবহৃত ৪টি মোটরসাইকেল ও একটি মিনি ট্রাকে আগুন ধরিয়ে দেয় সন্ত্রাসীরা।

এতে তিন পুলিশসহ প্রায় ১০ জন আহত হয়েছেন। প্রিজাইডিং অফিসার ইমাম হোসেন বাদী হয়ে ২৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন, পালং মডেল থানা পুলিশ পরাজিত মেম্বার প্রার্থী দলিল উদ্দিন ধলু মাদবরকে ও আজিবর রহমানকে আটক করেন।

স্থানীয় সূত্রে জানাযায়, ৬ষ্ঠ ধাপের নির্বাচনে চিকন্দী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ভোট কেন্দ্র ৭২ নং পশ্চিম বগাদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মেম্বার প্রার্থী হাফেজ খান ও দলিল উদ্দিন ধলু মাদবর নির্বাচনে দু’জনেই পরাজিত হওয়ায়, তাদের সমর্থক আঃ ওয়াদুদ খান ও নুরুল ইসলাম খোকনের নেতৃত্বে সাইফুল ইসলাম খান প্রথমে ককটেল নিক্ষেপ করে।

তখনই শুরু হয়ে যায় সংঘর্ষ, এসময় মেহেদী মাল, আক্কাস মাল সাইফুল শিকদার নির্বাচনী কাজে ব্যবহৃত ৪টি মোটরসাইকেল ও একটি মিনি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। সংঘর্ষের ঘটনায় এসআই আনোয়ার হোসেন, কনস্টেবল মেহেদী হাসান, স্থানীয় সুলতান সরদার, মকবুল ছালাকারসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এরা সবাই শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নির্বাচনী কাজে ব্যবহৃত মিনি ট্রাকের মালিক বলেন, আমি এই গাড়িটি ঋনের টাকা দিয়ে কিনেছিলাম এখন আমার এই ঋনের টাকা দিবে কে? আমার সংসার চলবে কিভাবে বলেই কান্নায় ভেঙ্গে পড়েন।এবিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতার হোসেন জানান, সদর উপজেলার চিকন্দী ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় ৪টি মোটরসাইকেল ও একটি মিনি ট্রাকে আগুন ধরিয়ে দেয়া হয়েছে,

এঘটনায় প্রিজাইডিং অফিসার ইমাম হোসেন ২৫ জনকে আসামী ও অজ্ঞাত শতাধিক মানুষের নামে একটি মামলা দায়ের করেছেন, ইতিমধ্যে আমরা দলিল উদ্দিন ধলুসহ দু’জনকে আটক করেছি। বাকীদের আটকের চেষ্টা চলছে।

এই শাখার আরও খবর

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৯ জুন

নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৯ জুন দেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করা…

কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

সেলিম আহমেদ,সিনিয়র রিপোর্টার: কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা ১৪ মে রোববার দুপুরে সংগঠনটির অস্থায়ী কার্যালয় দক্ষিণ বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সিনিয়র…

গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৪

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। শুক্রবার (৭ অক্টোবর) সকাল…

তুষারধসে পর্বতারোহী নিহত ১০

ভারতের উত্তরাঞ্চলে হিমালয়ে ভয়াবহ তুষারধসে অন্তত ১০ পর্বতারোহী মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও ২৮ জন। মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে উত্তরাখণ্ডে হিমালয়ের একটি সুউচ্চ পর্বতশৃঙ্গে ৪১…

নো আর ওয়াইড বলেই শেষ বাংলাদেশের আশা

খেলা: দুই দলের জন্যই মরন লড়াই। মৃত্যুকুপে দাঁড়িয়ে। জয় মানেই টিকে থাকা। হার মানেই রিটার্ন টিকেট নিয়ে বিমানে চড়ে দেশে ফিরে যাওয়া। এমন সমীকরণের ম্যাচে…

আত্মহত্যা কোন সমাধান নয়!

নাটোরের গুরুদাসপুরের মামুন হোসেন(২২) এবং খাইরুন নাহার(৪৪)এর বিবাহ নিয়ে মিডিয়াতে বহু ভিডিও ভাইরাল…কিন্তু আজ খাইরুন নাহারের আত্মহত্যা নিয়ে লাফালাফি নেই কেন?? মিডিয়া কত সস্তা হয়ে…

শিক্ষিকার মরদেহ উদ্ধার নিয়ে যা বললেন পুলিশ সুপার

নাটোরের গুরুদাসপুরে কলেজছাত্রকে বিয়ে করা শিক্ষিকা খায়রুন নাহারের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার ভোরে নাটোর শহরের বলারিপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au