বিনোদন

বাড়ি ফিরতেই আল্লু অজুর্নকে চমকে দিল মেয়ে

  • 6:26 am - January 31, 2022

করোনার তৃতীয় ঢেউয়ের মধ্যেও প্রায় ৪০০ কোটি রুপি ব্যবসা করেছে আল্লু অজুর্নের ‘পুষ্পা দ্য রাইজ’। বক্স অফিসে আলোড়ন সৃষ্টি করেছে তামিল সিনেমাটি। দক্ষিণী সিনেমা হলের এ চলচ্চিত্র বিদেশের দর্শকদেরও হৃদয় কাঁপিয়ে দিয়েছে। ছবির প্রধান অভিনেতা আল্লু অজুর্ন ও নায়িকা রাশমিকার সংলাপ, গান সিনেমাপ্রেমীদের মুখে মুখে এখন। নাচের স্টেপ নকল করে সোশ্যাল মিডিয়া আপলোড করছেন অনেকেই।  এদিকে পুষ্পার শুটিং ও এর প্রমোশনে ১৬ দিন বাড়ি ফেরেননি আল্লু। আর বাড়ি ফিরতেই তাকে চমকে দিয়েছে মেয়ে আরহা।

এতদিন বাবাকে কাছে না পেয়ে মন বেজার ছিল আরহার। তাই বাবা ফিরতেই আল্লু অর্জুনকে ভালোবাসায় স্বাগত জানায় আরহা। মেয়ের ভালোবাসায় আবেগে আপ্লুত হয়ে পড়েন এ অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে শেয়ার করলেন আদরের মেয়ের সেই আবেগমাখা অভিনন্দন। দুবাইতে বাড়ি ফিরতেই আল্লু দেখেন, মেয়ে আরহা ফুলের পাপড়ি সাজিয়ে সে লিখেছে— ‘ওয়েলকাম নানা’।   ইনস্টাগ্রামে সেই ছবি আপলোড করে আল্লু ক্যাপশনে লিখেছেন— ‘১৬ দিন বাইরে থাকার পর যখন ফিরে এলাম, তখন আমাকে এই বিশেষভাবে স্বাগত জানানো হয়েছিল।’

২০১১ সালে স্নেহা রেড্ডিকে বিয়ে করেন আল্লু অর্জুন। তাদের ঘরে দুই সন্তান। ছেলের নাম আয়ান আর মেয়ে আরহা। কাজের বাইরে পরিবারকে সময় দিতে দেখা যায় আল্লুকে। ছেলেমেয়ের ছবিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। এদিকে ভারতের গণমাধ্যমগুলোর খবর— শিগগিরই বড় পর্দায় অভিষেকও হতে যাচ্ছে আরহার।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

চারবার স্ট্রোক ও শরীরের বাঁ পাশ অবশ গান ছেড়ে গ্রামে ফিরে গেছেন রিংকু

বিনোদন প্রতিবেদক: ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত তারকা মশিউর রহমান রিংকু। সংগীত ভুবনে জনপ্রিয় একটি নাম। ফোক, বাউল, মরমি ও সুফি ঘরানার গানের শিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পান…

বুয়েটে ছাত্ররাজনীতি নিয়ে মতামত জানালেন অপি করিম

বিনোদন: ছাত্ররাজনীতি নিয়ে কয়েকদিন ধরেই অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের পক্ষে-বিপক্ষে জোরালো মত জানিয়েছেন প্রতিষ্ঠানটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এবার…

ক্যারিয়ারে এখন পর্যন্ত এমন সিনেমা করিনি: বুবলী

বিনোদন: এটি তীব্র প্রেমের গল্প, ট্যাবু ভাঙার গল্প। সিনেমাটি সারপ্রাইজ রাখতে চেয়েছি। যা দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পাবেন। এটি এমন একটি সিনেমা প্রেক্ষাগৃহে না গিয়ে…

সোনালী রঙের ছোট চুলে বুবলীকে যেন চেনাই দায়

ঢাকা: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বর্তমানে ব্যস্ত আছেন নতুন সিনেমার শুটিংয়ে। এ নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। প্রায় সময়ই ভক্তদের সঙ্গে নতুন ছবি…

নিষিদ্ধ হচ্ছেন চমক! নাটকের সিন্ডিকেটসহ নানা অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে ডিরেক্টরস গিল্ড

বিনোদন: ছোট পর্দার তরুণ অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ইস্যু ‘শেষ হইয়াও হইলো না শেষ’। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের সঙ্গার মতোই শেষ থেকে ফের এ…

মাত্র ১৪ মাসেই মোহভঙ্গ! বিচ্ছেদের পথে ব্রিটনি-স্যাম?

বিনোদন: বিয়ের বয়স মাত্র ১৪ মাস! এত অল্প সময়েই মোহভঙ্গ ঘটল ব্রিটনি স্পিয়ার্স-স্যাম আসগরির। ঘনিষ্ঠ সূত্রে খবর, ব্রিটনি-স্যাম বিচ্ছেদের আবেদন জানিয়েছিলেন। বুধবার অবশেষে তারা বিচ্ছিন্ন।…

পাঁচ মাসের জন্য ছেলের কাছে ববিতা

বিনোদন: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রনায়িকা ফরিদা আক্তার ববিতা। পাঁচ মাসের জন্য দেশের বাইরে গেছেন তিনি। সোমবার (১৫ মে) রাত ১২টার ফ্লাইটে কানাডার উদ্দেশে ঢাকা ছেড়েছেন এই…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au