স্বাস্থ্য কথা

যুক্তরাষ্ট্রে ভুয়া টিকার সনদ দিয়ে ১.৫ মিলিয়ন ডলার আত্মসাত, গ্রেফতার দুই নার্স

  • 6:08 am - January 31, 2022

মার্কিন যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ডের দুইজন নার্সের বিরুদ্ধে ভুয়া করোনা টিকার সনদ সরবরাহ করার অভিযোগ উঠেছে। এই টিকা সরবরাহ করে তারা দেড় মিলিয়ন ডলারেরও বেশি অর্থ আত্মসাত করেছেন বলে অভিযোগ। এই অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। তারা হলেন অ্যামিটিভিলের ওয়াইল্ড চাইল্ড পেডিয়াট্রিক হেলথকেয়ারের মালিক জুলি ডিভুওনো ও তার কর্মচারী মারিসা উরারো। শুক্রবার তাদের দুজনকে আদালতে হাজির করা হয়।

সাফোক কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি রেমন্ড টিয়ার্নি বলেন, ‘তারা দুজনে মিলে এ জালিয়াতি করেছেন। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ২২০ ডলার ও শিশুদের ক্ষেত্রে ৮৫ ডলারের বিনিময়ে তারা ভুয়া টিকা কার্ড দিয়েছেন।’ ‘নার্স প্র্যাকটিশনার ডিভুওনো ও লাইসেন্সপ্রাপ্ত নার্স উরারো স্টেটের ইমিউনাইজেশন ডাটাবেসে ভুয়া তথ্য সরবরাহ করেছেন,’ যোগ করেন তিনি। প্রসিকিউটররা জানান, ওই দুই নার্স একজন আন্ডারকভার গোয়েন্দাকে ভুয়া টিকা সনদ দিয়েছেন। অথচ ওই গোয়েন্দাকে তারা টিকাই দেননি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ডিভুওনোর বাড়িতে তল্লাশি চালানোর পর জানিয়েছেন যে, সেখানে নগদ প্রায় ৯ লাখ ডলার পাওয়া গেছে। এ ছাড়া, একটি খাতায় দেখা গেছে যে ২০২১ সালের নভেম্বর থেকে তারা দেড় মিলিয়ন ডলারেরও বেশি টাকা আয় করেছেন। নার্স উরারোর আইনজীবী মাইকেল আলবার এ অভিযোগের পরিপ্রেক্ষিতে রায়ের জন্য তাড়াহুড়ো না করার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা তদন্তের ত্রুটিগুলো উপস্থাপন করার জন্য প্রস্তুত। একটি অভিযোগ অবশ্যই চিকিৎসা ক্ষেত্রে মিস উরারোর ভারো কাজকে ছাপিয়ে যাবে না।’

সূত্র : এপি, ইয়াহু নিউজ, নিউইয়র্ক টাইমস

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au