রাজনীতি

কালিয়ায় নবগঠিত স্কুল কমিটির সভাপতি নির্বাচনে বাতিল ঘোষনা

  • 2:42 pm - January 30, 2022

হাচিবুর রহমান,কলিয়া (নড়াইল) প্রতিনিধিঃ নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার আদর্শ সম্মিলনী ইউনিয়ন বিদ্যপিঠে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে অনিয়ম পরিলক্ষিত হওয়ায় দাখিলকৃত অনুমোদনের আবেদন বাতিল ঘোষনা করেছে যশোর শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। বিগত ২৭ জানুয়ারী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক ড. বিশ্বাস শাহিন আহম্মদ স্বাক্ষরিত একটি পরিপত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এবং উক্ত পরিপত্রটি জেলা ও উপজেলার সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে।

পরিপত্র মোতাবেক জানা যায়, বিগত ১৮ জানুয়ারী বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির অুনমোদন প্রসঙ্গে অত্র স্কুলের প্রধান শিক্ষক যশোর শিক্ষা বোর্ডে একটি আবেদন দাখিল করেন। দাখিলকৃত কাগজপত্রের মধ্যে প্রিজাইডিং অফিসারের সভাপতিত্বে সভাপতি নির্বাচনের রেজুলেশনে ০৯ (নয়) সদস্যের মধ্যে ০৫ (পাঁচ) জন সদস্যের স্বাক্ষর রয়েছে। প্রবিধান ২০০৯ এর সংশোধণী ৮(১) ধারা মোতাবেক সভাপতি নির্বাচনের সভায় দুই তৃতীয়াংশ সদস্যের উপস্থিতি নিশ্চত করতে হয়।

এ ক্ষেত্রে ০৯ জন সদস্যের মধ্যে ০৫ জন উপস্থিত থাকায় উল্লেখিত ধারা লঙ্ঘিত হয়েছে। তাই দাখিলকৃত আবেদন উক্ত ধারার পরিপন্থী হওয়ায় বাতিল করা হয়েছে এবং পরবর্তীতে ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে এডহক কমিটি গঠনের অনুমতি দেওয়া হয়েছে। এ বিষয়ে কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম জানান, পরিপত্রটি তিনি এখনো হতে পাননি, তবে বিষয়টি তিনি শুনেছেন। পরিপত্র হাতে পেলে প্রিডাইডিং অফিসারকে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশনা দিবেন।

উল্লেখ্য যে, চলতি মাসের ১২ জানুয়ারী খাশিয়াল আদর্শ সম্মিলনী ইউনিয়ন বিদ্যাপিঠ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়। এ নির্বাচনে ৬৫১ জন ভোটারের বিপরীতে কাষ্ট হয় ৪৫২ ভোট। নির্বাচনে শেখ মেহেদী হাসান প্যানেলে ৪ জন, ঐক্যের প্যানেলে ৪ জন ও স্বতন্ত্র প্রার্থী হিসাবে ৩ জনসহ মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এবং মহিলা অভিভাবক সদস্য হিসাবে রেশমা বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au