আন্তর্জাতিক

ভয়ঙ্কর এক তুষার ঝড় মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

  • 8:13 am - January 30, 2022

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলজুড়ে গত চার বছরের মধ্যে এই প্রথম ভয়ঙ্কর এক তুষার ঝড় মোকাবিলা করতে দেশটি প্রস্তুতি নিচ্ছে। ঝড়ের পূর্বাভাসে বলা হচ্ছে— এটি ক্যারোলাইনা থেকে মেইন অঙ্গরাজ্য পর্যন্ত বিস্তৃত হতে পারে। খবর বিবিসির। মার্কিন সংবাদমাধ্যম বলছে, ঝড়টি যে পথ ধরে অগ্রসর হবে, সেখানে সাড়ে সাত কোটি মানুষের বসবাস। নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস টিকা দেওয়ার মতো আরও কিছু কর্মসূচি বাতিল করেছেন।

ঝড়ের তীব্রতার কথা বিবেচনা করে কর্তৃপক্ষ ইতোমধ্যে পাঁচটি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছে। প্রায়শই তুষার ঝড়ের কবলে পড়ে থাকা বোস্টন শহরের মেয়র মিশেল উ বলেছেন, আসন্ন ঝড়টি ‘ঐতিহাসিক’ হতে পারে। বলা হচ্ছে নিউ ইংল্যান্ড রাজ্য দুই ফুটেরও বেশি বরফের নিচে ঢাকা পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়াবিদরা পূর্ব উপকূলজুড়ে বন্যার ব্যাপারেও সতর্ক করে দিয়েছেন।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, নরইস্টার নামে পরিচিত এই ঝড়ে বোস্টন অঙ্গরাজ্য ৬১ সেন্টিমিটার পুরু বরফের নিচে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এর আগে ২০০৩ সালে এরকম এক ঝড়ে ২৪ ঘণ্টার মধ্যেই সেখানে ৭০ সেন্টিমিটার পুরু রেকর্ড পরিমাণ বরফ পড়েছিল। শুক্র থেকে রোববারের মধ্যে পাঁচ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ঝড়ের তীব্রতা এত দ্রুত বৃদ্ধি পাবে যে পূর্ব উপকূলজুড়ে বম্বোজেনেসিস পরিস্থিতি তৈরি হতে পারে।

ঝড়ের ঠাণ্ডা বাতাস যখন সমুদ্রের উষ্ণ বাতাসের সঙ্গে মিশে বায়ুমণ্ডলের চাপ দ্রুত গতিতে হ্রাস পায়, তখন সেই পরিস্থিতিকে বলা হয় বম্বোজেনেসিস। বলা হচ্ছে এর ফলে ভয়ঙ্কর ধরনের সাইক্লোনের সৃষ্টি হতে পারে যা ‘বোম্ব সাইক্লোন’ হিসেবে পরিচিত। বোস্টনের আবহাওয়া দপ্তর বলেছে, ঝড়ের ফলে যোগাযোগ ও ভ্রমণ সীমিত হয়ে পড়তে পারে। যদি বাইরে বের হতেই হয়, তা হলে জরুরি কিট সঙ্গে সঙ্গে রাখতে হবে। আর কেউ যদি কোথাও আটকা পড়ে যায়, তা হলে তিনি যেন গাড়ির ভেতরেই অবস্থান করেন।

শনিবার সকাল থেকেই শক্তিশালী এই ঝড়ের আঁচ পাওয়া যাচ্ছে। বেশ কয়েকটি রাজ্যে ইতোমধ্যে তুষারপাত শুরু হয়ে গেছে। ধারণা করা হচ্ছে বাতাসের গতি আরো তীব্র হবে এবং সেটি ঘূর্ণিঝড়ের মাত্রায় পৌঁছানোরও সম্ভাবনা রয়েছে। উত্তর-পূর্ব উপকূল জুড়ে ইতোমধ্যে তুষার ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। সেখানে ২০১৮ সালের পর এই প্রথম এধরনের সতর্কতা জারি করা হলো।

নিউইয়র্ক, নিউজার্সি, ম্যারিল্যান্ড, রোড আইল্যান্ড এবং ভার্জিনিয়া অঙ্গরাজ্যের গভর্নররা তাদের রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। নিরাপত্তার জন্য বাসিন্দাদের রাস্তায় বের না হতেও তারা সতর্ক করে দিয়েছেন। নিউইয়র্ক রাজ্যের গভর্নর তার বাসিন্দাদের ঘরে অবস্থান করার অনুরোধ জানিয়েছেন। এই ঝড়ের প্রভাব ফ্লোরিডাতেও গিয়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au