বিনোদন

সব ভুলে ১৮ বছর পর জুটি বাঁধছেন হৃতিক-কারিনা!

  • 6:55 am - January 27, 2022

বলিউডে একসময় জনপ্রিয় জুটিগুলোর মধ্যে অন্যতম একটি জুটি ছিল হৃতিক রোশন ও কারিনা কাপুর খানের জুটি। ‘কাভি খুশি কাভি গাম’ সিনেমায় তাদের জুটিকে সব থেকে বেশি জনপ্রিয়তা পাই। সর্বশেষ এই জুটি একসঙ্গে কাজ করেছেন ২০০৩ সালে। ‘ম্যায় প্রেম কি দিওয়ানি হু’ ছবিতে। এর পর আর একসঙ্গে দেখা যায়নি তাদের। তবে বলিউডে জোর খবর আবারও একসঙ্গে কাজ করতে যাচ্ছেন হৃতিক ও কারিনা।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইট্টিনের এক প্রতিবেদনে বলা হয়, বলিউডের নামি প্রডাকশন হাউস ‘জংলি পিকচার্স’-এর পক্ষ থেকে নতুন ছবির জন্য প্রস্তাব দেওয়া হয়েছে হৃতিক ও কারিনাকে। ছবির নামও ঠিক হয়ে গেছে। ছবির নাম ‘উলাজ’। এই ছবির স্ক্রিপ্ট শুনতে রাজি হয়েছেন তারা। প্রতিবেদনে আরও বলা হয়েছে, দীর্ঘদিন মনোমালিন্য ছিল এই জুটির। এবার সব কিছু কাটিয়ে একসঙ্গে কাজ করবেন তারা। ছবির শুটিং বেশিরভাগ হবে মুম্বাইয়ের বাইরে। তাই কথা চলছে দুজনের ডেট নিয়েও। এখন দেখার বিষয়, কবে সিনেমার কাজ শুরু করবেন তারা।

২০০০ সালে মুক্তি পায় আমিশা প্যাটেল ও হৃতিক রোশন অভিনীত ‘কহোনা পেয়ার হ্যায়’। এ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন হৃতিক। প্রথমে এই সিনেমা করার কথা ছিল কারিনার। কিন্তু মা ববিতা বাধ সাধেন। কারণ ছবিটি ছিল নায়ককেন্দ্রিক। আর সে জন্য মেয়েকে এই ছবি দিয়ে ক্যারিয়ার শুরু করতে দেননি ববিতা। কারিনা ডেবিউ করেন ‘রিফিউজি’ সিনেমা দিয়ে। তার বিপরীতে ছিলেন অভিষেক বচ্চন।

সেই সময় অভিষেক ও কারিশমার প্রেম নিয়ে বলিউড জোর আলোচনা চলছিল। বিয়ের কথাও পাকা হয়ে গিয়েছিল কারিশমা-অভিষেকের। কিন্তু দুই পরিবারের মনোমালিন্যে বিয়ে ভেঙে যায়। তবে সেসব ব্যক্তিগত বিষয় প্রফেশনাল জীবনেও অনেক প্রভাব ফেলে। তবে এর সঙ্গে হৃতিকের সম্পর্ক নেই। কারিনা ও হৃতিকের কী কারণে মনোমালিন্য তা জানা যায়নি। এবার সব ভুলে একসঙ্গে পর্দায় আসবেন তারা। স্বাভাবিকভাবেই এ জুটিকে দর্শক খুব পছন্দ করেন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au