মিডিয়া

সাপাহারে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় মহিলা ভাইস চেয়ারম্যানের নামে থানায় জিডি

  • 3:10 pm - January 26, 2022
সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকারের নামে সাপাহার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এ ঘটনায় ২৬ জানুয়ারি বুধবার সাপাহার থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন দৈনিক সরেজমিন বার্তা সাপাহার উপজেলা ও ঠাকুরগাঁও নিউজ পেপার২৪ ডট কম’র নওগাঁ জেলা প্রতিনিধি জুয়েল রহমান।
যার ডাইরি নাম্বার ১০১৪। জুয়েল রহমান জানান, গত ২৫ জানুয়ারি সাপাহার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকারের ছেলে মেহেদী হাসান সরকার (৩২) কে টাকা আত্মসাতের অভিযোগের একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করতে গেলে বিজ্ঞ আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় সাংবাদিক হিসেবে আমি আমার ব্যক্তিগত ফেসবুক আইডিতে তাকে আটকের বিষয়ে একটি স্ট্যাটাস দেই।
এঘটনাটি মেনে নিতে না পেরে ওই দিন রাত সাড়ে ৮টার দিকে সাপাহার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার ও তার দলবল নিয়ে জিরো পয়েন্ট মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে আমার উপর অতর্কিত হামলা চালায় এবং অকথ্য ভাষায় গালিগালাজ সহ জুতাপেটার ঘটনা ঘটায়।
যাতে করে একজন সাংবাদিক হিসেবে আমার জন্য এটি অনাকাঙ্ক্ষিত এবং মানহানিকর ঘটনা। আমি এঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির দাবী জানাচ্ছি। মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকারের এহেন ন্যাক্কারজনক ঘটনাকে ধিক্কার জানিয়ে ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান সাপাহার উপজেলার সাংবাদিক মহল।

এই শাখার আরও খবর

অন্যায়ভাবে চাকুরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে পদ্মা ব্যাংকের সামনে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক পদ্মা ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের অন্যায়ভাবে চাকুরিচ্যুত করার অভিযোগে মানববন্ধন করেছে সাবেক কর্মকর্তা কর্মচারীরা। মঙ্গলবার (২৭ আগস্ট) বেলা ১১ টার দিকে গুলশান ২ নাম্বারে…

যারা শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে, তারা আনসার লীগের সদস্য: সারজিস

ঢাকা: সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের ওপর পোশাকধারী আনসার লীগের সদস্যরা হামলা করেছে বলে অভিযোগ তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যায়…

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

আওয়ামী লীগ আর গণতন্ত্র এক সঙ্গে চলে না : শামসুজ্জামান দুদু

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানকে দেওয়া কারাদণ্ডের আদেশ ‘ফরমায়েশি রায়’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।…

বিএমএসএসের বাঘারপাড়া উপজেলা কমিটির সম্মেলন ও সাংবাদিকদের মিলন মেলা অনুষ্ঠিত 

বাঘারপাড়া প্রতিনিধি জসিম: যশোরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, বাঘারপাড়া উপজেলা কমিটির সম্মেলন ও সাংবাদিকদের মিলনমেলা ও অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুলাই শনিবার সকাল ১১টার সময়…

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৯ জুন

নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৯ জুন দেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করা…

ইতালির পাদোভায় বাংলাদেশী এসোসিয়েশন এবিপি এর নির্বাচনে সম্পন্ন, স্বপন-সাখাওয়াত পরিষদ জয়ী

জাকির হোসেন সুমন, ব্যাুরো চীফ ইউরোপ: ইতালির পাদোভায় বাংলাদেশী এসোসিয়েশন এবিপি এর নির্বাচনে বাংলাদেশ প্যানেল এর স্বপন – সাখাওয়াত পরিষদ ও বাংলাদেশ ঐক্যজোট তুহিন –…

লোহাগড়ায় সন্ত্রাসী ইউপি চেয়ারম্যান বোরহান কর্তৃক বিএমএসএস’র মানববন্ধনে হামলার চেষ্টা

প্রতিনিধি জসিম: নড়াইলের লোহাগড়া উপজেলায় সন্ত্রাসী ইউপি চেয়ারম্যান কর্তৃক সাংবাদিককে হত্যা চেষ্টার প্রতিবাদে বাংলাদেশ মফস্বল সোসাইটি ও স্থানীয় সাংবাদিক সমাজের আয়োজনে মানবন্ধন ও প্রতিবাদ সভায়…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au