খেলাধুলা

সাকিবকে বিরতি দেওয়া গুরুত্বপূর্ণ: সুজন

  • 8:52 am - January 24, 2022

করোনা মহামারি আসার পর থেকে পেশাদার ক্রিকেটারদের জন্য নিয়মিত খেলে যাওয়াটা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে যারা সারাবছরই বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে খেলে বেড়ান।

কারণ, প্রতিটি সিরিজ বা টুর্নামেন্টের আগে কোয়ারেন্টিন এবং বাকিটা সময় বায়োবাবলের মধ্যে থাকতে হয়। সবসময় পরিবারকেও সঙ্গে রাখা যায় না। ফলে শারীরিক ধকলের পাশাপাশি মানসিকভাবেও এটা প্রভাব ফেলে।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ক্ষেত্রে এ ব্যাপারটা আরও বেশি কঠিন। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ (ফ্রাঞ্জাইজি, ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে) খেলেন তিনিই। এর বাইরে তার স্ত্রী-সন্তানরা থাকে যুক্তরাষ্ট্রে।

ফলে সেখানেও যেতে হয়। যার কারণে গত দুই বছরে সাকিবকে বেশ কয়েকবার ছুটি নিতে হয়েছে। এবার জাতীয় দলের টিম ডিরেক্টর ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজনও সাবেক এই অধিনায়ককে মাঝেমধ্যে বিরতি দেওয়া গুরুত্বপূর্ণ বলে মনে করেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খালেদ মাহমুদ সুজন বলেন, ‘সাকিবের ইস্যুটা আমরা সবাই যদি ওইভাবে চিন্তা করি, সে কিন্তু আমাদের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ খেলে। বায়োবাবল ফ্যাক্টরটাও ওর জন্য অনেক বেশি হয়।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা সবাই চাই, সাকিব তিন ফরম্যাটই খেলুক। তারপরও ওর সঙ্গে যদি বসি, একটু কথা বলি, কোন ট্যুরগুলো গুরুত্বপূর্ণ না বা টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে নেই কিংবা ওয়ানডেতে পয়েন্ট নেই। ওইগুলোতে যদি আমরা ওকে বিরতি দেই, এটা কোনো সমস্যা না।’

এর আগে গত ডিসেম্বরে এক সাক্ষাৎকারে সাকিব জানিয়েছিলেন, তিনি এখন থেকে বেছে বেছে ম্যাচ খেলবেন। অর্থাৎ টেস্ট চ্যাম্পিয়নশিপ বা ওয়ানডে সুপার লিগের মর্যাদাপ্রাপ্ত ম্যাচগুলোই কেবল তিনি খেলতে চান।

বাকিগুলোতে অংশ নেওয়ার ইচ্ছে কম। তাই সুজনের মতে, এ ব্যাপারে সাকিবের আগে থেকেই আলোচনা করে নেওয়া উচিত। তাহলে দল গঠন করতে সহজ হবে।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

নতুন ওয়ানডে অধিনায়কের নাম জানা যাবে মঙ্গলবার!

ক্রীড়া : কে হবেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক, সেটা নিয়ে চলছে জোর গুঞ্জন। আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান…

বিশ্বকাপের দল নিয়ে বিসিবি সভাপতির ধারণা

খেলা: ওয়ানডে সুপার লিগ খেলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতা।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au