খেলাধুলা

শ্রীলঙ্কার কাছে হেরে কমনওয়েলথের স্বপ্ন ভঙ্গ

  • 8:39 am - January 24, 2022

শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলের কাছে হেরে কমনওয়েলথ গেমসের মূল পর্বে খেলার স্বপ্ন ভাঙল বাংলাদেশ নারী দলের।

স্কটল্যান্ড ও মালোয়েশিয়ার বিপক্ষে বাছাই পর্বে জয় দিয়ে মূল পর্বে খেলার আশা জাগালেও শ্রীলঙ্কার কাছে হেরেছে ২২ রানে।

মালোয়েশিয়ার কুয়ালালামপুরের কিনারা একাডেমি ওভালে ১৩৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার শারমিন সুলতানা বিদায় নেন ৬ রান করে কাঞ্চানার বলে ক্যাচ দিয়ে।

এরপর মুর্শিদা খাতুন ও ফারজানা হক মিলে ৫০ রানের জুটি গড়েন। দলীয় ৬৮ রানের মাথায় মুর্শিদা বিদায় নেন ৩৬ (৩৬) রান করে আতাপাত্তুর বলে এলবিডব্লু হয়ে। এরপর দলীয় ৯৩ রানের মাথায় নিগার সুলতানা বিদায় নেন ২০ রান করে।

ফারজানা হক দলীয় ১১১ রানের মাথায় ৩৩ রান করে বিদায় নিলেও ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। শেষ দিকে সুবহানা মোস্তারির ১১ রান ব্যবধান কমায় হারের। শেষ পর্যন্ত ৫ উইকেটে ১১৪ রানে থামে বাংলাদেশ।

শ্রীলঙ্কার পক্ষে ৩ উইকেট নেন চামারি আতাপাত্তু। ১ উইকেট নেন আমা কাঞ্চন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ওপেনার চামারি আতাপাত্তু খেলেন সর্বোচ্চ ৪৮ (২৮) রানের ইনিংস।

এছাড়া ২৮ রান করেন নিলাকাশি ডি সিলভা, ২০ রান করেন আনুষ্কা সানজিয়াওয়ানি ও ১৯ রান আসে হার্শিতা মাধাবির ব্যাটে। সব মিলে ৬ উইকেটে ১৩৬ রান তোলে শ্রীলঙ্কা।

বাংলাদেশের পক্ষে ২ উইকেট নেন নাহিদা আকতার। ১ উইকেট করে নেন সালমা খাতুন, সুরাইয়া আজমিন ও রুমানা আহমেদ।

এবিএস

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au