জাতীয়

কোটি কোটি টাকা রাজস্ব দেয়া আশাশুনি সাব রেজিস্টার অফিসের নেই কোন নিজস্ব ভবন

  • 2:51 pm - January 23, 2022

আহসান উল্লাহ বাবলু, সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ সরকারি কোষাগারে বছরে কোটি কোটি টাকা রাজস্ব জমার উৎস হিসাবে কাজ করে যাওয়া প্রতিষ্ঠানটির নেই কোন নিজস্ব ভবন। ভাড়াটিয়া হয়েই বছরের পর বছর কেটে যাচ্ছে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার সাব-রেজিস্টার অফিসের যাবতীয় কার্যক্রম। ভাড়াটিয়া ভবনের কারনে জনগণ ও সরকারের গুরুত্বপূর্ণ সব ডকুমেন্টস আছে অনেকটাই অরক্ষিত অবস্থায়। সমাধানে দ্রুত স্থায়ী ভবন নির্মাণে বিকল্প নেই বলে দাবী সাব রেজিস্টার অফিসের কর্মকর্তা সহ এলাকাবাসীর।

দেশের প্রতিটি উপজেলার মত সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার সাব-রেজিস্টার অফিসটি সরকারি রাজস্ব আয়ের অন্যতম একটা খাত হলেও অনেকটাই রয়ে গেছে অবহেলিত। পাকিস্তান আমলের গোড়াপত্তনের কিছুকাল পরেই গড়ে ওঠা এই সাব রেজিস্টার অফিসটির নেই কোন নিজস্ব ভবন। বিভিন্ন সময় উপজেলা সদরের বিভিন্ন স্থান ঘুরে একসময় উপজেলা পরিষদের পুরাতন কমপ্লেক্স ভবনের দুটি ছোট রুমে ঠাই মেলে আশাশুনি সাব রেজিস্টার অফিসের।

কিন্তু ভাগ্য সুপ্রসন্ন হয়নি বেশি দিন, আজ থেকে অর্ধ যুগ আগে উপজেলা পরিষদের সে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হলে উপজেলার মানিকখালী খেয়া ঘাট রোডের পাশে একটা ভাড়া বাড়িতে ভাড়াটিয়া হিসেবে ঠাই মেলে আশাশুনি সাব রেজিস্টার অফিসের। সরেজমিনে দেখা যায় একটি হল রুম আর ছোট ছোট কয়েকটি রুম নিয়ে জোড়াতালি দিয়ে কোন মতে দায় সারা অবস্থায় চলছে রেজিষ্ট্রেশন কার্যক্রম। দলিলের মূল্যবান কাগজ পত্র সংরক্ষণের জন্য বরাদ্দ কৃত ঘরটি এত ছোট যে বালাম বই গুলো অনেক সময় রাখতে হয় বিভিন্ন আলমারি বা চেয়ারের উপর কখনো আমার মেঝেতে।

অন্যদিকে রাস্তায় পাশে নির্মিত ভাড়া বাড়িতে নেই কোন বাড়তি শেড বা ছাউনি। দুর দুরন্ত থেকে দলিল রেজিষ্ট্রি করতে আসার জনসাধারণ কে পড়তে নানা বিড়ম্বনায়। কখনো রোদ আবার কখনো বৃষ্টি কবলে পড়তে হয় তাদের অথচ এই জনগণের কাছ থেকে আসে সরকারের কোটি কোটি টাকার রাজস্ব। আশাশুনি সাব-রেজিস্টার অফিসের হিসাব মতে গত বছরের ডিসেম্বর পর্যন্ত এই অফিস থেকে সরকারি কোষাগারে রাজস্ব আয় হয়েছে ৫ কোটি ৮ লাখ ৯১ হাজার ১শত ৮৫ টাকা ৫০ পয়সা। অপর দিকে সন্ধ্যা হতেই সাব রেজিস্টার অফিসের এই রাস্তাটিতে নেমে আসে ভুতুড়ে অন্ধকার। সচারাচর লোকজন চলাচল থাকে না বললেই চলে।

সব মিলিয়ে গাছমছমে পরিবেশে একজন নৈশ্য প্রহরী একার কাছে অনেকটাই অরক্ষিত অবস্থায় থাকে আশাশুনি সাব-রেজিস্টার অফিস। যেখানে কত টুকু সংরক্ষিত থাকবে এই উপজেলা বাসীর মূল্যবান সব দলিল পত্র এমন প্রশ্ন রেখে দ্রুত আশাশুনিতে সাব রেজিস্টার অফিসের জন্য একটি স্থায়ী বহুতল ভবন নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। এবিষয়ে সাব রেজিস্টার অফিসের প্রধান সহকারী প্রভাষ কুমার মন্ডল বলেন,আমাদের একটা নিরাপদ রেজিস্ট্রি অফিস খুবই প্রয়োজন।

সুরক্ষিত ভবন না থাকায় সরকার ও জনগনের ডকুমেন্টস গুলো অনেকটাই ঝুঁকির মধ্যে রয়েছে। অপরদিকে ভাড়াটিয়া ভবন আর অরক্ষিত ডকুমেন্টস নিয়ে শংকা প্রকাশ করে আশাশুনি রেজিস্ট্রী অফিসে দায়িত্বরত সাব রেজিস্টার কাজী নজরুল ইসলাম বলেন-আমি বহু অফিসে দায়িত্ব পালন করেছি কিন্তু এমন অফিস আমার নজরে এটাই প্রথম। আমি যোগদান করার একমাসের মধ্যে উর্দ্ধর্তন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে স্থায়ী ভবন নির্মাণের আবেদন জানিয়ে পত্র প্রেরণ করেছি। রাজস্ব আয়ের খাত ও সরকারি কাগজ পত্র নিরাপদ রাখতে এখানে একটা ভবন দ্রুত বরাদ্দ করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এই শাখার আরও খবর

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক  রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের সহযোগিতায় গতকাল মধ্যরাতে অর্ধশত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার রাত আনুমানিক…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

অবৈধ পথে কোটি কোটি টাকার সম্পদের মালিক উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস

নিজস্ব সংবাদদাতা:  অবৈধ পথে অটেল সম্পদের মালিক হয়েছেন উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস। সম্প্রতি তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের…

স্বেচ্ছাসেবক লীগের নেতা পরিচয় দীর্ঘদিন ধরে নিউমার্কেটের চাঁদা তুলছেন টুন্ডা শফিক!!

নিজস্ব প্রতিবেদক: নিউ মার্কেট থানা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি হেমায়েত হোসেন চুন্নুর সহযোগী টুন্ডা শফিকের নেতৃত্বে নিউমার্কেট এলাকায় চাঁদাবাজির রমরমা ব্যবসা। টুন্ডা শফিক আগে স্বেচ্ছাসেবক…

চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবদলনে তাকেই চাঁদাবাজ বানানোর ষড়যন্ত্র

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের রাজধানীর কাওরানবাজারকে ঘিরে তৈরি হয় চাঁদাবাজ সিন্ডিকেট। ট্রাকস্ট্যান্ড, মাছের আড়ৎ, ফুটপাথ, পাইকারি কাঁচাবাজার, কিচেন মার্কেট, কাঠ পট্টিসহ পুরো এলাকাজুড়ে চলে…

সাবেক ছাত্রদলনেতার বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক:  বৃহত্তর মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক ইমামুল হাসান হেলালের…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au