আন্তর্জাতিক

টিগ্রায়ে ত্রাণের অভাবে জীবনের ঝুঁকিতে শরণার্থীরা : জাতিসঙ্ঘ

  • 8:51 am - January 23, 2022

মানবিক সহায়তার সুযোগ না থাকায়, ইথিওপিয়ার যুদ্ধরত টিগ্রায়ের উত্তরাঞ্চলীয় প্রদেশে হাজার হাজার ইরিত্রিয়ান শরণার্থী জীবনের প্রতি হুমকির মধ্যে বসবাস করছে বলে জাতিসঙ্ঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) পক্ষ থেকে জানানো হয়েছে।

জাতিসঙ্ঘের শরণার্থী সংস্থার সদস্যরা বলেছেন, তিন সপ্তাহের মধ্যে প্রথমবারের মতো টিগ্রায়ের দক্ষিণাঞ্চলে ইরিত্রিয়ান শরণার্থীদের জন্য মাই আইনী এবং আদি হারুশ ক্যাম্প পরিদর্শন করার সময় ওখানকার পরিস্থিতি দেখে তারা সবাই হতবাক হয়ে যায়। তীব্র লড়াই এবং নিরাপত্তার উদ্বেগ থাকায় এখন পর্যন্ত সেখানে পৌঁছানো বেশ ঝুঁকিপূর্ণ।

জাতিসঙ্ঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের মুখপাত্র বরিস চেশিরকভ বলেছেন, তাদের দলটি ভীত সন্ত্রস্ত শরণার্থীদের পর্যাপ্ত খাবারের জন্য প্রতিনিয়ত লড়াই করতে দেখেছে। তিনি বলেন, তাদের ওষুধের অভাব ছাড়াও বিশুদ্ধ পানির সামান্য কিংবা বলতে গেলে কোনোরকম সুবিধাই নেই।

চেশিরকভ বলেন, শরণার্থীরা গত ছয় সপ্তাহে ২০টিরও বেশি ক্রমবর্ধমান এমন মৃত্যুর কথা ইউএনএইচসিআরকে জানিয়েছে যা প্রতিরোধ করা যেত। তাদের এই পরিস্থিতি মূলত ওষুধ ও স্বাস্থ্য পরিষেবার অভাবের কারণেই ঘটেছে। গত জানুয়ারির শুরু থেকে, ওষুধ সম্পূর্ণ ফুরিয়ে যাওয়ার কারণে ক্যাম্পের চিকিৎসা কেন্দ্রগুলো মূলত বন্ধই আছে।

২০২০ সালের নভেম্বরে টিগ্রায় প্রদেশে ইথিওপিয়ান সামরিক বাহিনীর অনুপ্রবেশের পর থেকে অবস্থার গুরুতর অবনতি হয়েছে। এরপর থেকে গৃহযুদ্ধ ইথিওপিয়ার উত্তরাঞ্চলের অন্য স্থানে ছড়িয়ে পড়ে। সেখানে কড়াকড়িভাবে অবরোধ আরোপের ফলে ডিসেম্বরের মাঝামাঝি থেকে ওই এলাকায় জ্বালানিসহ মানবিক সাহায্য পৌঁছানো সম্ভব হচ্ছে না।

চেশিরকভ বলেন, ক্ষুধা চরম আকারে বাড়ছে। কারণ খাদ্য সরবরাহ এই অঞ্চলে নেয়া যাচ্ছে না। তিনি বলেন, দুটি শিবিরে খাবার ফুরিয়ে আসছে এবং শরণার্থীরা খাবার পেতে তাদের কাপড়সহ অন্য জিনিসপত্র বিক্রি করতে বাধ্য হচ্ছে।

চেশিরকভ বলেন, যদি খাদ্য, ওষুধ, জ্বালানি ও অন্য সরবরাহ অবিলম্বে আনা না যায়, যদি আমরা শরণার্থীদের বিপজ্জনক পরিস্থিতি থেকে সরিয়ে নিতে না পারি, এবং আমরা যদি শরণার্থীদের বিপদের পথ থেকে অন্যত্র সরিয়ে নিতে না পারি যেখানে আমরা তাদের জীবন রক্ষাকারী প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে পারব, তাহলে আরো শরণার্থী নিশ্চিত মারা যাবে। সূত্র : ভয়েস অফ আমেরিকা।

এবিএস

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au