রেডজোনে গণসচেতনতা বাড়াতে মাঠে নেমেছেন সরকার দলীয় নেতাকর্মীরা
এরশাদ হোসেন, কেরানীগঞ্জ ঢাকা: করোনা মোকাবেলার রেড জোনে থাকা কেরানীগঞ্জের আগানগর ইউনিয়নে শুরু হয়েছে গনসচেতনতা মূলক মাইকিং মাস্ক ও খাদ্য সামগ্রী বিতরন। ফ্রন্ট লাইন যোদ্ধা জাকির আহমেদ এর নেতৃত্বে কেরানীগঞ্জ দক্ষিণ থানা যুবলীগের সভাপতি মাহমুদ আলম, আগানগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মীর আসাদ হোসেন টিটু, ও শ্রমিকলীগের সভাপতি ফরিদ আহমেদ সহ অন্যান্য নেতাকর্মী যৌথ ভাবে এ কাজে মাঠে নেমেছেন। সাধারন মানুষের জীবন করোনার মহামারীর হাত থেকে রক্ষায় করতে গতকাল শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এচিত্র দেখা গিয়েছে।
দেশকে করোনা মুক্ত করতে এলাকাটির রাস্তাঘাট, দোকানপাট, হাট বাজার ও মার্কেট ব্যবসায়িদের মাঝে গনসচেতনা গড়ে তুলতে মাঠে কাজ করে যাবেন বলে জানিয়েছেন এ নেতাকর্মীরা। লোকালয় ও গনবসতি বেশি থাকায় ইউনিয়নে ৯টি ওয়ার্ডে প্রতিদিন এ কর্মসূচি বহাল থাকবে বলে জানিয়েছেন তারা । ইউনিয়নটির অতিরিক্ত ঝুঝিপূর্ণ এলাকা কালিগঞ্জ পোশাকপল্লী। দেশের বিভিন্ন জেলা হতে পাইকাররা প্রবেশ করছে প্রতিদিন। ব্যবসায়ি মালিক সমিতির পক্ষ থেকে সচেতনতার বালাই নেই বললেই চলে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এলাকাটি রেড জোন চিহ্নিত থাকলেও সাধারন মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে কষ্ট হচ্ছে তাদের। সামাজিক দুরত্ব ও মুখে মাস্ক ছাড়াই চলাচল বাড়ছে। করোনা ঝুকি বেড়েই চলেছে। প্রশাসনের কঠোর নজদারির অপক্ষোয় সচেতন মহল।
নতুন সময়/এরশাদ হোসেন