আন্তর্জাতিক

বিশ্বে একদিনে করোনা শনাক্তের রেকর্ড, মৃত্যু ৯ হাজার

  • 6:13 am - January 22, 2022

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। নতুন ধরন ওমিক্রনের প্রভাবে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী। গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৩৬ লাখ ৪৯ হাজার ৪২৪ জন। দৈনিক আক্রান্তের হিসাবে একদিনে এটিই সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এর আগের ২৪ ঘণ্টায় ৩৫ লাখ ৫১ হাজার ৮৫৬ জন শনাক্ত হয়েছিল। শনিবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্যে এসব জানা গেছে।

এ সময়ের মধ্যে বিশ্বে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৯ হাজার ৫৫ জনে। একই সময়ে করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৬ লাখ ৬২ হাজার ৩৬১ জন। এ নিয়ে মহামারি শুরুর পর বিশ্বে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ লাখ ৩ হাজার ৬৬ জনে। আর সংক্রমণ বেড়ে দাঁড়ালো ৩৪ কোটি ৬৮ লাখ ৩ হাজার ৭ জনে। এছাড়া সেরে উঠেছেন ২৭ কোটি ৬৫ লাখ ৮৮ হাজার ৬২১ জন।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে নতুন করে সংক্রমিত হয়েছেন ৭ লাখ ৭৯ হাজার ৩৬ জন। একই সময়ে মারা গেছেন ২ হাজার ৭৭৭ জন। এ নিয়ে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭ কোটি ১৩ লাখ ৯৪ হাজার ৫৭৯ জন। তাদের মধ্যে মারা গেছেন ৮ লাখ ৮৭ হাজার ৬৪৩ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ৪১ লাখ ৯১ হাজার ৫১২ জন।

দৈনিক সংক্রমণে যুক্তরাষ্ট্রের পরই রয়েছে ফ্রান্স। দেশটিতে একদিনে সংক্রমিত হয়েছেন ৪ লাখ ৮৫১ জন এবং মারা গেছেন ২৩৩ জন। এ নিয়ে এখন পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ৩৪৭ জনের মৃত্যু ও ১ কোটি ৬০ লাখ ১ হাজার ৪৯৮ জন সংক্রমিত হয়েছেন। করোনা থেকে সেরে উঠেছেন ১ কোটি ৬৩ হাজার ৮১২ জন। বৈশ্বিক সংক্রমণে সারাবিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে একদিনে সংক্রমিত হয়েছেন ৩ লাখ ৩৫ হাজার ৪৫৮ জন এবং মারা গেছেন ৪৮৯ জন।

এ নিয়ে এখন পর্যন্ত ৪ লাখ ৮৮ হাজার ৯১১ জনের মৃত্যু এবং ৩ কোটি ৮৯ লাখ ১ হাজার ৪৮৫ জন সংক্রমিত হয়েছেন। সেরে উঠেছেন ৩ কোটি ৬২ লাখ ৯০ হাজার ৭০৯ জন। সংক্রমণের দিক থেকে তৃতীয় ও মৃতের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৯৬ জন।  যুক্তরাজ্যে একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৫ হাজার ৭৮৭ জন। মারা গেছেন ২৮৮ জন।

রাশিয়ায় একদিনে মারা গেছেন ৬৯২ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ২৪ হাজার ৭৫২ জনে। এছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় ইতালিতে ৩৭৩ জন, মেক্সিকোতে ২৭৮ জন, পোল্যান্ডে ২৪৮ জন, কানাডায় ১৪৯ জন, কলম্বিয়ায় ১৯৭ জন, আর্জেন্টিনায় ১৬০ জন, জার্মানিতে ১৭৫ জন, তুরস্কে ১৮১ জন, স্পেনে ১৪২ জন, ভিয়েতনামে ১৭৭ জন, দক্ষিণ আফ্রিকায় ১০৩ জন, ইউক্রেনে ১৫০ জন, ফিলিপাইনে ১৫৬ জনের মৃত্যু হয়েছে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au