জাতীয়

চবিসাস গণমাধ্যমের পাশাপাশি দেশকে সমৃদ্ধ করবে: তথ্যমন্ত্রী

  • 11:56 am - January 21, 2022

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস) এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় চবিসাসকে অভিনন্দন জানিয়ে দেশের গণমাধ্যমকে সমৃদ্ধ করার পাশাপাশি দেশকে সমৃদ্ধ করার কথা বলেন তথ্যমন্ত্রী। এছাড়াও তথ্যমন্ত্রী বিএনপির বিভিন্ন কর্মকাণ্ডে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার কথা বলেন।

শুক্রবার দুপুর ১২টায় চট্টগ্রামের সার্কিট হাউজে চবি সাংবাদিক সমিতির সঙ্গে মতবিনিময় সভায় এ সব কথা বলেন তথ্যমন্ত্রী।এ সময় ড. হাছান মাহমুদ বলেন, শিক্ষার্থীরা যারা সাংবাদিকতা করছে, আমি তাদের অভিনন্দন জানাই। আমি আশা করবো যারা এখন বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সঙ্গে আছে তারা দেশের গণমাধ্যমকে সমৃদ্ধ করার পাশাপাশি দেশকেও সমৃদ্ধ করবে।

একপর্যায়ে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি বাংলাদেশ থেকে অবৈধভাবে বিদেশে অর্থপাচার করে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করা, রপ্তানি বাণিজ্যকে বাধাগ্রস্ত করা এবং রাষ্ট্রকে সার্বিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য তারা যেই লবিস্ট ফার্ম নিয়োগ করেছে। সরকারের কাছে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ আছে, বিএনপি বিদেশে নয়াপল্টন অফিসের ঠিকানা দিয়ে লবিস্ট ফার্মের সঙ্গে চুক্তি করেছে।

তিনি আরো বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করার জন্য বিএনপি ও জামায়াত লবিস্ট নিয়োগ করেছিল। বিএনপির অপকর্ম যখন বেরিয়ে এসেছে, তখন তারা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। প্রকৃতপক্ষে জনগণের উপর বিএনপির কোনো আস্থা নেই বলেই তারা ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। আমরা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে দেখেছি যুদ্ধাপরাধীদের পক্ষে বিবৃতি দিতে।

হিউম্যান রাইটস ওয়াচও যুদ্ধাপরাধীদের রক্ষা করার জন্য নানাভাবে চেষ্টা করেছে। কিন্তু ইসরায়েলের বাহিনী যখন নির্বিচারে ফিলিস্তিনের মানুষকে হত্যা করেছে, তখন এ সংগঠনগুলো কোনো বিবৃতি দেয়নি। তাই তাদের এ আহ্বান খুব বেশি গুরুত্বপূর্ণ না।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au