বিনোদন

‘সালমানকে আমি একটি ফোন করলেই সে ছুটে আসবে’

  • 3:02 pm - January 20, 2022

বলিউডের ভাইজান খ্যাত সালমান খানের বিপরীতে ‘বীর’ ছবির সুবাদে বলিউডে পা রেখেছিলেন জেরিন খান। দেখতে দেখতে ১২ বছর কাটিয়ে ফেললেন এই বলিউড অভিনেত্রী। তবে বলিউডে একযুগ কাটিয়ে দেওয়ার পরেও প্রথম সারির নায়িকার তালিকায় নিজের নাম লেখাতে পারেনি জেরিন। ভারতীয় সংবাদমাধ্যম দ্যা হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এক সাক্ষাৎকারে স্পষ্ট ভাষায় সালমানের সঙ্গে তার সম্পর্ক নিয়ে কথা বলেছেন। জেরিন জানান, ‘ভাইজান’ এর কাছে কৃতজ্ঞ তিনি।

সালমান তার হাত না ধরলে তার পক্ষে ইন্ডাস্ট্রিতে সুযোগ পাওয়া যে বেশ মুশকিল ছিল সেকথা স্বীকার করেন তিনি। তবে হ্যাঁ, তার ক্যারিয়ারের সবটুকু সালমানের দান বলে যাদের মনে হয় তাদের উদ্দেশে তিনি বলেন, এ কথা একেবারেই ঠিক নয়। পুরোপুরি গুজব। হ্যাঁ, সালমান দুর্দান্ত একজন মানুষ। অত্যন্ত পরোপকারীও। কিন্তু মনে রাখতে হবে একইসঙ্গে তিনি প্রচণ্ড ব্যস্তও থাকেন।

অভিনেত্রী আরও বলেন, আমি সালমানের পোষা বাঁদর হয়ে থাকতে নারাজ। সবসময় ওর কাঁধে চড়ে ঘুরে বেড়াব, ওকে জ্বালাব, এই বিষয়টাতেই বড্ড আপত্তি রয়েছে আমার। জেরিন খান বলেন, আমি জানি, সালমানকে একটি ফোন করলেই সে ছুটে আসবে। কিন্তু সেই সুযোগ নিয়ে তাকে আমি জ্বালাব কেন? আর একটা কথা, আমার ক্যারিয়ারে সবকিছুর সঙ্গে যদি সালমানের নাম জড়ানো হয়, তবে তো তা আমার বহু দিনের পরিশ্রমকেও একভাবে ছোট করা হয়।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au