বিনোদন

নোবেলের সঙ্গে কী নিয়ে দ্বন্দ্ব ছিল শিমুর?

  • 1:29 pm - January 20, 2022

ঢাকাই সিনেমার নায়িকা রাইমা ইসলাম শিমু হত্যাকাণ্ড নিয়ে তোলপাড় বইছে বলিউডপাড়ায়।  স্বামী সাখাওয়াত আলীম নোবেলের সঙ্গে কলহের জেরেই খুন হন নায়িকা। পুলিশের জিজ্ঞাসাবাদে নোবেলের দেওয়া তথ্য এবং স্বজনদের বক্তব্যে বিষয়টি ফুটে উঠেছে। কী নিয়ে এই দম্পতির মধ্যে দ্বন্দ্ব চলছিল সেটি নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। শিমুর কী এমন ‘ভুল’ ছিল যে, তাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে? শিমুর ভাইবোন ও স্বজনরা  এ প্রশ্নের উত্তর খুঁজছেন। সেই সঙ্গে নোবেলের বিচার দাবি করেছেন।

শিমুকে কুপিয়ে হত্যা করা হয়েছে নাকি শ্বাসরোধে খুন করা হয়েছে, সেটি নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা।  পুলিশের বক্তব্য অনুযায়ী, দাম্পত্য কলহের জেরে নোবেল নিজ বাসায় শিমুকে হত্যা করেন। এ ময় পাশের কক্ষে তাদের দুই সন্তান ছিল। হত্যার পর মরদেহ দুটি বস্তায় ভরে ফেলে আসা হয় কেরানীগঞ্জে। রাজধানীর সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে শিমুর লাশের ময়নাতদন্ত হয়েছে। ময়নাতদন্তকারী চিকিৎসক সুহেল মাহমুদ জানান, শিমুর গলায় দাগ পাওয়া গেছে।

এতে ধারণা করা হচ্ছে— তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ডিএনএ নমুনাসহ অন্যসব নমুনা সংগ্রহ করা হয়েছে। মৃত্যুর আগে তিনি ধর্ষিত হয়েছেন কিনা, তা যাচাই করার জন্যও আলামত সংগ্রহ করা হয়েছে। কেরানীগঞ্জ থেকে লাশ উদ্ধারের পর তথ্যপ্রযুক্তি ব্যবহার করে পুলিশ শিমুর লাশ শনাক্ত করে। এর পর ঘটনাস্থল ও শিমুর গ্রিন রোডের বাসা থেকে অন্যসব আলামতের পাশাপাশি সাদা রঙের কিছু সুতা জব্দ করে পুলিশ। শিমুর লাশ মোড়ানো বস্তাটির সেলাইয়ের সুতার সঙ্গে বাসায় পাওয়া সুতার মিল খুঁজে পেয়ে পুলিশ নিশ্চিত হয়— নিজ বাসাতেই শিমু খুন হয়েছেন।

এর পরই পুলিশ শিমুর স্বামী নোবেল এবং তার বন্ধু ফরহাদকে আটক করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে নোবেল খুনের দায় স্বীকার করে।নোবেলের বরাত দিয়ে পুলিশের তদন্তসংশ্লিষ্ট একটি সূত্র যুগান্তরকে জানায়, ফরহাদের মালিকানাধীন ৩৪ গ্রিন রোডের ভবনের একটি ফ্ল্যাটে নোবেল ও শিমু থাকতেন। দীর্ঘদিন ধরে বেকার থাকার পর কিছু দিন আগে শিমু একটি বেসরকারি টিভি চ্যানেলের মার্কেটিং বিভাগে চাকরি নেন। নোবেলের সন্দেহ সেখানকার এক কর্মকর্তার সঙ্গে শিমুর সম্পর্ক গড়ে উঠেছে। এ নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ লেগেই থাকত।

পুলিশের এক কর্মকর্তা জানান, নোবেল জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন দীর্ঘদিন ধরে ইয়াবা নেশা করায় তিনি শারীরিকভাবে কিছুটা অক্ষম। শনিবার মধ্যরাতে তাদের মধ্যে তুমুল ঝগড়া হয়। দুজনের মধ্যে হাতাহাতির একপর্যায়ে শিমুর গলা চেপে ধরেন নোবেল। এতে শিমু নিস্তেজ হয়ে পড়েন। পুলিশের জিজ্ঞাসাবাদে নোবেল জানান, এ সময় পাশের রুমে তার ছোট সন্তান ঘুমাচ্ছিল। নোবেল জানান, শিমু যে মারা যাবেন তা তিনি বুঝতে পারেননি। তিনি বলেন, যখন তার গলা ছেড়ে দিই, তখন দেখি তিনি নিস্তেজ হয়ে গেছেন।

এর পর সারা রাত লাশের পাশে বসে থাকি। পরে সকালে বন্ধু ফরহাদকে নিয়ে লাশ ফেলে রেখে আসি। নোবেলের বন্ধু ফরহাদ সম্পর্কে পুলিশ জানায়, তিনিও নেশাগ্রস্ত। নোবেল ও ফরহাদ একসঙ্গে নেশা করেন। শাহবাগ এলাকায় বাসা হলেও বেশিরভাগ সময়ই নোবেলের সঙ্গে ফরহাদ সময় কাটান। ফরহাদের স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে চলে গেছেন। নোবেলকে শিমুর লাশ গুম করার পরামর্শ ফরহাদই দেন এবং লাশ ফেলতে সহায়তা করেন।

প্রসঙ্গত কাজী হায়াৎ পরিচালিত ‘বর্তমান’ সিনেমা দিয়ে ১৯৯৮ সালে চলচ্চিত্রে অভিষেক ঘটে শিমুর। পরের বছর দেলোয়ার জাহান ঝন্টু, চাষি নজরুল ইসলাম, শরিফ উদ্দিন খান দিপুসহ আরও বেশ কিছু পরিচালকের প্রায় ২৫টি সিনেমায় পার্শ্বচরিত্রে দেখা যায় তাকে। শাকিব খান, অমিত হাসানসহ কয়েকজন তারকার সঙ্গেও কাজ করেছেন শিমু। শিমু বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহযোগী সদস্য ছিলেন। চলচ্চিত্রের পাশাপাশি কয়েকটি টিভি নাটকে অভিনয় এবং প্রযোজনায়ও করেছেন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au