আন্তর্জাতিক

জেনারেল বিপিন রাওয়াতের ভাই যোগ দিলেন বিজেপিতে

  • 8:13 am - January 20, 2022

ক্ষমতাসীন দল বিজেপিতে যোগ দিলেন বিজয় রাওয়াত ৷ বুধবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামীর উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগ দেন তিনি৷ বিধানসভা ভোটের মুখে এই যোগদান খুবই তাৎপর্যপূর্ণ ঘটনা৷ বিজয় রাওয়াতের ভাই হলেন দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত৷ যিনি গত বছর ৮ ডিসেম্বর সস্ত্রীক চপার দুর্ঘটনায় প্রাণ হারান৷সামনেই পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন । ভোট হবে উত্তরাখণ্ডেও। তার আগেই কপ্টার দুর্ঘটনায় নিহত সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াতের ভাই কর্নেল বিজয় রাওয়াতকে দলে নিয়ে বড় চমক দিলো বিজেপি।

বুধবার পুষ্কর সিং ধামির সাথে বিপিন রাওয়াতের ভাইয়ের সাক্ষাৎ নিয়ে ব্যাপক তোলপাড় হয় রাজনৈতিক মহলে। সাক্ষাতের পর কর্নেল বিজয় রাওয়াত বলেন, ‘রাজ্য নিয়ে তার (উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর) দৃষ্টিভঙ্গি আমার ভালো লাগে। আমার ভাইয়ের যা ভাবনা ছিল, তার সঙ্গে মিলে যায় এই ভাবনা।’

একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম আগেই দাবি করেছিল, কর্নেল বিজয় রাওয়াত জানিয়েছেন দিল্লিতে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সাথে তিনি দেখা করেছেন। কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে যোগ দিতে চলেছেন। কর্নেল রাওয়াত বলেছিলেন, ‘দিল্লিতে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সাথে আমি দেখা করেছি। আগামী কয়েক দিনের মধ্যেই দেরাদুনে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেব।’

ওই সংবাদ মাধ্যম আরো দাবি করেছিল, নিহত সেনা সর্বাধিনায়কের ভাই জানিয়েছেন, তাকে যদি সুযোগ দেয়া হয় তবে তিনি উত্তরাখণ্ডের আসন্ন বিধানসভা নির্বাচনে লড়বেন। বিজয় রাওয়াত বলেন, ‘আমি বিজেপির জন্য কাজ করতে চাই। আমাদের পরিবারের আদর্শ আর বিজেপির দলীয় ভাবনা একরকম। বিজেপি যদি বলে তবে আমি নির্বাচনে লড়ব।’

বুধবার সকালে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিও টুইটে বিজয় রাওয়াতের সাথে সাক্ষাতের খবর জানান৷ দেশের প্রতি রাওয়াত পরিবারের অবদানকে শ্রদ্ধা জানান তিনি৷ এই সাক্ষাতের কয়েক ঘণ্টা পরই বিজেপিতে যোগ দেন বিজয় রাওয়াত৷ বলেন, ‘আমার বাবা অবসরের পর বিজেপিতে যোগ দিয়েছিলেন৷ আজ আমি সেই সুযোগ পেলাম৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনব চিন্তাভাবনা আমাকে অনুপ্রেরণা জোগায়৷ ’ সূত্র : পুবের কলম।

এবিএস

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au