আন্তর্জাতিক

আফগানিস্তানে খুলছে সকল বিশ্ববিদ্যালয় : তালেবান

  • 8:01 am - January 19, 2022

তালেবান নিয়ন্ত্রিত আফগান সরকারের উচ্চশিক্ষা বিষয়ক উপমন্ত্রী লুৎফুল্লাহ খায়েরখাওয়া বলেন, আগামী ১৫ দিনের মধ্যে চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য আফগানিস্তানের সকল বিশ্ববিদ্যালয় খুলে দেয়া হবে। আফগানিস্তানের রাজধানী কাবুলে হওয়া এক সম্মেলন তিনি এমন তথ্য দিয়েছেন। তিনি আরো বলেছেন, বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের সাথে সংশ্লিষ্ট সকল কোর্সগুলোও আবার চালু করা হবে। মঙ্গলবার এমন সংবাদ প্রকাশ করেছে তোলো নিউজ।

আফগান সরকারের উচ্চশিক্ষা বিষয়ক উপমন্ত্রী বলেন, পুনরায় আফগানিস্তানের সকল বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার জন্য প্রস্তুতি নেয়া হয়েছে। ১০ থেকে ১৫ দিনের মধ্যে আপনারা আবার দেখতে পাবেন যে চতুর্থ বর্ষের সাথে সংশ্লিষ্ট সকল কোর্সগুলো আবার চালু করা হয়েছে।

এছাড়া আফগানিস্তানে প্রচলিত বর্তমান শিক্ষাব্যবস্থা বিলুপ্ত করে নতুন করে কোনো শিক্ষাব্যবস্থা চালু হওয়ার বিষয়ে যে গুঞ্জন সৃষ্টি হয়েছে তা নাকচ করে দিয়েছেন লুৎফুল্লাহ খায়েরখাওয়া। কারণ, তালেবান নিয়ন্ত্রিত আফগান সরকারের আইন ও রাজনীতি বিষয়ক বিভাগগুলো বর্তমান শিক্ষাব্যবস্থাকে বিলুপ্ত করবে না। তবে তিনি এটা জানিয়েছেন যে আফগানিস্তানের ইসলামিক আমিরাত ওই শিক্ষাদানের পদ্ধতির বিরোধী যা বিগত ২০ বছর ধরে চলে আসছে।

আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোতে চালু থাকা বিভিন্ন ফ্যাকাল্টির (অনুষদ) বিষয়ে তিনি বলেন, আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোতে চালু থাকা কোনো ফ্যাকাল্টিকে বিলুপ্ত করা হবে না।

আফগানিস্তান থেকে যে সকল শিক্ষা কর্মকর্তা পালিয়েছেন তাদের বিষয়ে উপমন্ত্রী লুৎফুল্লাহ খায়েরখাওয়া বলেন, আপনারা আফগানিস্তানে ফিরে আসুন এবং দেশের উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রণালয়কে সহায়তা করুন। এছাড়া আফগানিস্তানের শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে তাদের সহায়তাও চেয়েছেন তিনি। সূত্র : তোলো নিউজ।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au