ক্রাইম

ঢাবির সূর্যসেন হল থেকে অস্ত্রসহ ছাত্রলীগ নেতা আটক

  • 5:11 am - January 19, 2022

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টারদা সূর্যসেন হল থেকে অস্ত্রসহ এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে হল প্রশাসন।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে হলটির ১০২নং কক্ষ থেকে ছাত্রলীগ নেতা আল আমিন খানকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সূর্যসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো: মকবুল হোসেন ভূঁইয়া। পরে তাকে প্রক্টরিয়াল টিমের মাধ্যমে শাহবাগ থানায় পাঠানো হয়।

মকবুল হোসেন ভূঁইয়া জানান, আমরা হল প্রশাসন সব সময় হলের শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে সোচ্চার। গোপন সংবাদের ভিত্তিতে আমরা হল প্রশাসন ওই রুমে অভিযান চালিয়ে একটি পিস্তল, হকিস্টিক ও রডসহ তাকে আটক করি।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী আটকের পর তাকে প্রক্টরিয়াল টিমের হাতে দেয়া হয়েছে। প্রক্টরিয়াল টিম তাকে থানায় হস্তান্তর করেছে। হল প্রশাসনের পক্ষ থেকে পুলিশকে একটি লিখিত অভিযোগও দেয়া হয়েছে।

হলের শিক্ষার্থীরা বলেন, আল আমিন হলে নিয়মিত মাদক সেবন করতেন। মাদকাসক্ত হয়ে গেস্টরুমে শিক্ষার্থীদের গালাগালিও করতেন। তিনি ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়ের রাজনীতি করেন এবং নিজেকে হল ছাত্রলীগের পদপ্রত্যাশী দাবি করতেন।

হল প্রশাসনের অভিযোগপত্রে বলা হয়েছে, আল আমিন খান ২০১৪-১৫ সেশনে ফিন্যান্স বিভাগে প্রথম বর্ষে ভর্তি হন। ২০১৫-১৬ সেশনে প্রথম বর্ষে পুনঃভর্তি হন।

পরে ২০১৬-১৭ সেশনে পুনঃভর্তির আবেদন করলেও ভর্তি হননি। বর্তমানে তার ছাত্রত্ব নেই এবং অবৈধভাবে সূর্যসেন হলের ১০২নং কক্ষে বসবাস করতেন। বিভিন্ন সময়ে হলের দোকানদারদের পিস্তল দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে। এ বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে অস্ত্রসহ আটক করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী ঢাকা পোস্টকে বলেন, তাকে (আল আমিন) হাতেনাতে ধরে পুলিশে দিয়েছি। বিশ্ববিদ্যালয়ের কেউ যেকোনো অপরাধ ও অবৈধ কাজের সাথে জড়িত থাকলে এ ধরনের ব্যবস্থা নেয়া হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো অপরাধীর জায়গা নেই।

এবিএস

এই শাখার আরও খবর

সেই মাইকেলের শুধু আফতাব নগরেই আছে ২৯ ফ্ল্যাট!

সাব রেজিস্ট্রার বদলি করে শত কোটি টাকার দুর্নীতির অভিযোগে যখন মাইকেল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তোরজোর চলছে দুদকে,তখন সেই চক্রের মূলহোতা অভিযুক্ত খিলগাওয়ের সাব রেজিস্ট্রার…

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

অবৈধ পথে কোটি কোটি টাকার সম্পদের মালিক উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস

নিজস্ব সংবাদদাতা:  অবৈধ পথে অটেল সম্পদের মালিক হয়েছেন উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস। সম্প্রতি তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের…

স্বেচ্ছাসেবক লীগের নেতা পরিচয় দীর্ঘদিন ধরে নিউমার্কেটের চাঁদা তুলছেন টুন্ডা শফিক!!

নিজস্ব প্রতিবেদক: নিউ মার্কেট থানা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি হেমায়েত হোসেন চুন্নুর সহযোগী টুন্ডা শফিকের নেতৃত্বে নিউমার্কেট এলাকায় চাঁদাবাজির রমরমা ব্যবসা। টুন্ডা শফিক আগে স্বেচ্ছাসেবক…

মিরপুরের পল্লবীতে চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। এ সময় মোদি ব্যবসায়ী মোহাম্মদ ভুলু (৫০) গুলিবিদ্ধ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au