আন্তর্জাতিক

ভারতীয় রণতরীতে বিস্ফোরণ, নিহত ৩

  • 4:52 am - January 19, 2022

ভারতীয় একটি রণতরীতে বিস্ফোরণে নৌবাহিনীর অন্তত তিন সদস্য নিহত হয়েছে। মঙ্গলবার মুম্বইয়ের নেভাল ডকইয়ার্ডে এই বিস্ফোরণ ঘটে। জানা গেছে, ভারতীয় নৌবাহিনীর জাহাজ আইএনএস রণবীরের ইন্টারনাল কম্পার্টমেন্টের এ বিস্ফোরণে ওই তিনজনের মৃত্যু ছাড়াও আরো কয়েকজন আহত হয়েছেন। মূলত, মুম্বই ডকইয়ার্ডের এই ঘটনা ঘিরে নিরাপত্তা প্রসঙ্গেও প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও প্রাথমিকভাবে জানা যায়নি যে কী থেকে এই বিস্ফোরণ ঘটে।

সংবাদ সংস্থা এএনআইয়ের তথ্য থেকে জানা গেছে, ওই যুদ্ধ জাহাজের ভিতরে ওই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। উল্লেখ্য, সামনেই রয়েছে ভারতের প্রজাতন্ত্র দিবস। তার আগে সারা দেশে সতর্কতা জারি করা হয়েছে। নিরাপত্তা ইস্যুতে বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট ঘিরে জারি করা হয়েছে অ্যালার্ট। এই পরিস্থিতিতে প্রজাতন্ত্র দিবসের ঠিক আগে ভারতের নৌবাহিনীর এই যুদ্ধ জাহাজে বিস্ফোরণের ঘটনা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিকে, জানা যাচ্ছে, এই বিস্ফোরণের ঘটনায় ১১ জন আহত হয়েছেন। তড়িঘড়ি আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভারতীয় নৌবাহিনীর তরফে জানানো হয়েছে, আইএনএস রণবীর আইএনএস রণবীর মোাতায়েন ছিল ক্রস কোস্ট অপারেশনাল ক্ষেত্রে। তারা আরো জানিয়েছে, বেস পোর্টে খুব শিগগিরিই ফেরার কথা ছিল এই যুদ্ধজাহাজের। বলা হচ্ছে, ‘ এই বিস্ফোরণের ঘটনা ঘিরে একটি কোর্ট অফ এনকোয়ারি (তদন্ত) এর নির্দেশ দেয়া হয়েছে।’

এদিকে ঘটনায় মৃতদের পরিচিতি এখনো জানা যায়নি। উল্লেখ্য, ১৯৮৬ সালের ২৮ অক্টোবর ভারতীয় নৌবাহিনীতে সংযুক্ত হয় আইএনএস রণবীর। তবে জানা গেছে, মঙ্গলবারের বিস্ফোরণের ঘটনায় যুদ্ধজাহাজে সেভাবে বড় কোনও ক্ষতি হয়নি। মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন জাহাজে উপস্থিত সামরিক অফিসাররা। সূত্র : হিন্দুস্তান টাইমস।

এবিএস

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au