ঘটনা প্রবাহ

দুর্গাপুরে প্রকাশ্য দিবালোকে শিক্ষকের বাড়িতে চুরি

  • 3:09 pm - January 18, 2022

দুর্গাপুর প্রতিনিধি : রাজশাহী দুর্গাপুর সদর ডাকবাংলো এলাকায় দিনে দুপুরে স্কুল শিক্ষকের বাড়িতে দূর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। এ ঘটনায় ওই স্কুল শিক্ষক বাদী হয়ে দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ করেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল ১০ টার দিকে । পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ সূত্রে জানাযায়, দুর্গাপুর পৌর সদরের সিংগা পূর্বপাড়া গ্রামের স্কুল শিক্ষক আনোয়ারুল কবীল কচি সকাল ৯টায় নিজ কর্মস্থলে চলে যান। এর পরে তার স্ত্রী বাড়ী তালাবদ্ধ করে মেয়েকে স্কুলে পৌঁছে দিতে যায়।

মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফিরে দেখেন গেটের তালা ভাঙ্গা। এসময় তিনি চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে আসে। পরে প্রতিবেশীসহ বাড়ীর ভিতরে প্রবেশ করে দেখে দুইটি ঘরের তালা ভাঙ্গা ঘরের মেঝেতে পরিধেয় বস্ত্র সহ আসবাব পত্র ছড়িয়ে ছিঁটিয়ে আছে এবং শোকেসের ড্রয়ারের তালা ভেঙ্গে নিজ ও মেয়ের ব্যবহৃত স্বর্নের হার, হাতের বালা, কানের ঝুমকা, ২টি আংটি, নাকফুল, মেয়ের চেন সবমিলিয়ে প্রায় সাড়ে চার ভরি স্বর্ন এবং মেয়ের পায়ের নুপুর ও কোমরের বিছা, আংটি, জয়মালা সবমিলিয়ে প্রায় ৯ভরি রৌপ্য ও নগদ ২২ হাজার টাকা চুরি হয়ে গেছে।

সবকিছু মিলে আনুমানিক নগদ টাকা সহ প্রায় ৪লক্ষাধিক টাকার সম্পদ চুরি হয়েছে। খবর পেয়ে স্কুল শিক্ষক দুর্গাপুর থানায় বিষয়টি অবগত করলে দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং ভাঙ্গা তালা, চাবিসহ কিছু আলামত সংগ্রহ করেন। এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী বলেন, চুরি ঘটনায় অভিযোগ পেয়েছি। পূর্ব পরিকল্পনা অনুযায়ী চুরি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

এই শাখার আরও খবর

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৯ জুন

নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৯ জুন দেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করা…

কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

সেলিম আহমেদ,সিনিয়র রিপোর্টার: কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা ১৪ মে রোববার দুপুরে সংগঠনটির অস্থায়ী কার্যালয় দক্ষিণ বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সিনিয়র…

গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৪

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। শুক্রবার (৭ অক্টোবর) সকাল…

তুষারধসে পর্বতারোহী নিহত ১০

ভারতের উত্তরাঞ্চলে হিমালয়ে ভয়াবহ তুষারধসে অন্তত ১০ পর্বতারোহী মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও ২৮ জন। মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে উত্তরাখণ্ডে হিমালয়ের একটি সুউচ্চ পর্বতশৃঙ্গে ৪১…

নো আর ওয়াইড বলেই শেষ বাংলাদেশের আশা

খেলা: দুই দলের জন্যই মরন লড়াই। মৃত্যুকুপে দাঁড়িয়ে। জয় মানেই টিকে থাকা। হার মানেই রিটার্ন টিকেট নিয়ে বিমানে চড়ে দেশে ফিরে যাওয়া। এমন সমীকরণের ম্যাচে…

আত্মহত্যা কোন সমাধান নয়!

নাটোরের গুরুদাসপুরের মামুন হোসেন(২২) এবং খাইরুন নাহার(৪৪)এর বিবাহ নিয়ে মিডিয়াতে বহু ভিডিও ভাইরাল…কিন্তু আজ খাইরুন নাহারের আত্মহত্যা নিয়ে লাফালাফি নেই কেন?? মিডিয়া কত সস্তা হয়ে…

শিক্ষিকার মরদেহ উদ্ধার নিয়ে যা বললেন পুলিশ সুপার

নাটোরের গুরুদাসপুরে কলেজছাত্রকে বিয়ে করা শিক্ষিকা খায়রুন নাহারের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার ভোরে নাটোর শহরের বলারিপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au