আইন আদালত

রামেকের ওয়ার্ডে ঢুকে রোগির রক্ত নিতো ভুয়া চিকিৎসক!

  • 3:03 pm - January 18, 2022

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের একটি ওয়ার্ডে ঢুকে পরীক্ষার জন্য রোগীর শরীর থেকে রক্ত নিয়েছিলেন চিকিৎসক। পরে জানা গেল তিনি ভুয়া চিকিৎসক! তবে এরই মধ্যে প্রতারণা করে জোরপূর্বক টাকা আদায় ও রোগীর স্বজনকে মারধর করা হয়। পরে এ অভিযোগে দুই ভুয়া চিকিৎসককে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুরে মহানগরের লক্ষ্মীপুর মোড় এলাকায় অভিযান পরিচালনা চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এর আগে গত সোমবার (১৭ জানুয়ারি) রাতে মহানগরের রাজপাড়া থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। গ্রেফতার দু’জন হলেন- মহানগরের রাজপাড়া থানার কেশবপুরের নজরুল ইসলামের ছেলে সালমান শরীফ বাবু (৩৫) ও চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার মকরমপুর এলাকার মইদুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম জাহিদ (৩৭)। জাহিদ মহানগরের রাজপাড়া থানার লক্ষ্মীপুর কাঁচাবাজার এলাকার বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নওগাঁর আত্রাই থানার মাধবপুর গ্রামের সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তি রামেক হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। গত সোমবার রাত ১০টার দিকে সালমান শরীফ নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে সেই ওয়ার্ডে ঢুকে ভর্তি থাকা সিরাজুল ইসলামের শরীর থেকে রক্ত নেন। তিনি জানান রোগীর রক্ত পরীক্ষা করতে হবে। এ সময় আরও কয়েকজন রোগীর রক্ত নেওয়া হয়।

ঘণ্টাখানেক পর সালমান রোগীর ছেলে সুমন আলীকে ‘রাজশাহী ডায়াগনস্টিক’ সেন্টার থেকে রক্ত পরীক্ষার রিপোর্ট সংগ্রহ করার জন্য বলেন। পরে সুমন রিপোর্ট চাইতে গেলে আসামিরা রিপোর্ট বাবদ চার হাজার টাকা দাবি করেন। সুমন বলেন, সরকারি চিকিৎসক ভেবে আমরা পরীক্ষা করার জন্য রক্ত নিতে দিয়েছি। কিন্তু পরে তারা চার হাজার টাকা দাবি করেন। কিন্তু এত টাকা দেওয়ার সামর্থ্য নেই জানিয়ে বাবার চিকিৎসার কাগজপত্র ফেরত চাইলে আসামি সালমান ও জাহিদুলসহ অজ্ঞাত আরও দুজন আমাকে রাজশাহী ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে আটক রেখে মারধর করেন।

এ সময় আমার পকেটে থাকা চার হাজার ৫০ টাকা জোর করে কেড়ে নেওয়া হয়। রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, সুমনের অভিযোগের ভিত্তিতে রাজপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে আমরা আসামিদের অবস্থান শনাক্তপূর্বক গ্রেফতার অভিযান শুরু করি। সহযোগী অজ্ঞাত আসামিদের নাম-ঠিকানা সংগ্রহপূর্বক গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au