খেলাধুলা

অবশেষে ব্রেস্তের বিপক্ষে ম্যাচে জয়ে ফিরলো পিএসজি

  • 6:13 am - January 16, 2022

ফ্রেঞ্চ লিগ ওয়ানে প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) পুরোনো বছরের শেষ ও নতুন বছরের শুরুটা একইরকম ছিল। প্রথমে লরিয়েন্ত, পরে লিওনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল তারা। অবশেষে ব্রেস্তের বিপক্ষে ম্যাচ দিয়ে জয়ে ফিরলো মাউরিসিও পচেত্তিনোর শিষ্যরা। শনিবার রাতে নিজেদের ঘরের মাঠে ব্রেস্তকে ২-০ গোলে হারিয়েছে পিএসজি। একটি করে গোল দিয়ে লিওনেল মেসি, নেইমারবিহীন দলকে জয়ে ফিরিয়েছেন কাইলিয়ান এমবাপে ও থিলো কেহরার। দুজন করেছেন দুই অর্ধে গোল।

পুরো ম্যাচে একচ্ছত্র দাপটই দেখিয়েছে প্যারিসের ক্লাবটি। তবে দুইটির বেশি গোল হজম না করে একপ্রকার কৃতিত্বই দেখিয়েছে ব্রেস্ত। প্রায় ৭০ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ ছিল পিএসজির দখলে। সারা ম্যাচে অন্তত ৯টি শট তারা করেছিল লক্ষ্য বরাবর। কিন্তু প্রথম গোলের জন্য তাদের অপেক্ষা করতে হয়েছে ৩২ মিনিট পর্যন্ত। জর্জিনিয়ো উইজনাল্ডুমের পাস থেকে বল পেয়ে ডানপায়ের জোরালো শটে জাল কাঁপান এমবাপে। পরে দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫৩ মিনিটের সময় দ্বিতীয় গোলটি করেন কেহরার।

এই জয়ের ফলে লিগে পঞ্চাশ পয়েন্ট পূরণ হয়েছে পিএসজির। লিগের ২১ ম্যাচ শেষে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে তারা। সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে দুইয়ে নিস। ব্রেস্ত ২১ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে রয়েছে ১৩ নম্বরে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au