জাতীয়

দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা এবং টেকসই উন্নয়ন সংক্রান্ত আন্তজাতিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত

  • 3:25 pm - January 13, 2022

নিজস্ব প্রতিবেদক : কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং দুর্যোগ ব্যবস্থাপনার জন্য এশিয়া প্যাসিফিক অ্যালায়েন্স ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট (এ-প্যাড) “দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা (ডিআরএম) এবং টেকসই উন্নয়ন”শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৩ ই জানুয়ারি) এ দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা এবং টেকসই উন্নয়ন সংক্রান্ত আন্তজাতিক সিম্পোজিয়াম সম্মেলনের বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তিততে এসব তথ্য জানান ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট এর পরিচালক, (জনসংযোগ) মো: ওয়াকার হোসেন।

কোভিড-১৯ সুরক্ষার সকল নির্দেশিকা অনুসরণ করে উক্ত সম্মেলনটি পরিচালনা করা হয়। এ-প্যাড বাংলাদেশের স্থানীয় অংশীদার, বিশ্ববিদ্যালয় এবং বেসরকারী সেক্টরসমূহের সমন্বয়ে ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজর মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয় । সিম্পোজিয়ামের উদ্বোধনী সেসনে স্বাগত ভাষণে ডিসিএইচ ট্রাস্টের কো-অর্ডিনেটর প্রফেসর মাহমুদর রহমান বলেন, বিগত কয়েক বছর যাবৎ দুনিয়াজুড়ে প্রাকৃতিক দুর্যোগ ভয়াবহ আকারে বেড়ে গেছে ।

আমাদের ফুসফুসের মতো বনাঞ্চল বিনাশ, অতি মাত্রায় ক্সজব জ¦ালানীর ব্যবহার ইত্যাদি কারণে প্রকৃতির এই ধ্বংসাত্মক রূপ মানুষের জন্য হুমকিস্বরূপ হয়ে দাঁড়িয়েছে । এখন প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনার পাশাপাশি এই দুর্যোগ প্রতিরোধের জন্যও সার্বিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। সিআইএস এবং এ-প্যাড-এর কার্যক্রম এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্যই পরিচালিত হচ্ছে ।

এই সিম্পোজয়াম সেবিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশে নিয়োজিত জাপানের রাষ্ট্রদূত মি: আইটিও নওকি বলেন , এই নিয়ে তিনি বিভিন্ন উপলক্ষে তিন বার ঢাকা কমিউনিটি হাসপাতালে এলেন এবং প্রতিবারই মুগ্ধ হয়েছেন। বাংলদেশের জন্মলগ্ন থেকে জাপান বাংলাদেশের উন্নয়ন এবং দুর্যোগ মোকাবেলা সহযোগিতা করে আসছে।

বাংলাদেশও ২০১১ সালের প্রাকৃতিক দুর্যোগের সময় জাপানের পাশে দাঁড়িয়েছে। তিনি আরো বলেন, প্রাকৃতিক দুর্যোগ প্রবণতা ও ভৌগলিক অবস্থানের দিক দিয়ে বাংলাদেশ ও জাপানের মধ্যে অনেক মিল রয়েছে। সিআইএস-এর চলমান কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, এ-প্যাড ও সিআইএস-এর মাধ্যমে জাাপান রোহিঙ্গা শরণার্থীদের জন্য চিকিৎসা সহায়তা দিয়ে আসছে। এই সহযোগিতা আগামীতেও অব্যাহত থাকবে।

এ-প্যাড এবং ডিসিএইচ ট্রাস্ট চেয়ারম্যান প্রফেসর কাজী কামরুজ্জামান তার বক্তব্যে জাপান এবং জাপানের রাষ্ট্রদূত মি: আইটিও নওকিকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, মানব সভ্যতার আদিকাল থেকে নানা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করেই মানুষ টিকে আছে । পৃথিবীর মধ্যে দুর্যোগ কবলিত এশিয়া অঞ্চলের সবচেয়ে দুর্যোগ প্রবণ দেশ হলো বাংলাদেশ ।

সারা দুনিয়ায় জলবায়ু দূষণের বিষয়ে মানুষ উদ্বিগ্ন হলেও কোন কার্যকর পদক্ষেপ নিতে পারছে না। প্রকৃতির সুরক্ষা ও দুর্যোগ মোকাবেলার জন্য নিজেদের পায়ে দাঁিড়য়েই আমাদের ব্যবস্থা নিতে হবে। এ-প্যাডের প্রধান নির্বাহী কেনসুক ওনিশে জুম লিংকের মাধ্যমে আলোচনায় অংশগ্রহণ করেন । তিনি দক্ষিণ এশিয়া অঞ্চলে দুর্যোগ ঝুঁকি নিরসনে এ-প্যাডের সামগ্রিক কর্মকান্ড তুলে ধরেন।

সিআইএস-এর নির্বাহী পরিচালক মো: গোলাম মোস্তফা তার আলোচনায় সিআইএস ও এ-প্যাড যৌথভাবে বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনার জন্য বহু-সেক্টর প্লাটফরম প্রতিষ্ঠা ও টেকসই ব্যবস্থাপনার জন্য দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা অর্জনের যে প্রকল্প বাস্তবায়ন করছে সে বিষয়ে আলোকপাত করেন।

সিম্পোজিয়ামে জুম লিংকে অংশগ্রহণকারী যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কে এম আলী রেজা সরকারের ২০৩০ সালের মধ্যে সরকারের দারিদ্য্র বিমোচন কর্মসূচীর কথা উল্লেখ করেন । সেই সাথে দুর্যোগ মোকাবেলা ও ব্যবস্থাপনায় সরকারের বিভিন্ন কর্মসূচীর বিষয়ে তুলে ধরেন।

সিম্পোজিয়ামের এই সেসনের আলোচনায় আরো অংশগ্রহণ করেন ঢাকা কমিউনিটি মেডিকিল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক সারিয়া তাসমীন, অধ্যাপক আবদুল কাদের খান, ডেপুটি পুলিশ কমিশনার জনাব সাইদুল ইসলাম প্রমুখ। এরপর সিম্পোজিয়ামের “টেকসই উন্নয়নে জলবায়ু পরিবর্তনের প্রভাব” এবং ” দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনায় জনসাধরণের সহনশীলতার ক্ষমতা বৃদ্ধি” বিষয়ে আরো ২টি সেসন অনুষ্ঠিত হয়।

এতে অংশগ্রহণকারীদেরমধ্যে ছিলেন এ-প্যাড-এর সদস্য দেশ, ইউএন, বিশ্ববিদ্যালয়, এনজিও এবং বাংলাদেশ সরকারের স্টেকহোল্ডার, এ-প্যাড অংশীদার, বেসরকারী বিভাগ এবং নাগরিক সমাজসহ আন্তর্জাতিক ও স্থানীয় প্ল্যাটফর্ম-এর প্রতিনিধিবৃন্দ ।

 

নতুন সময়/কেকে

এই শাখার আরও খবর

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক  রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের সহযোগিতায় গতকাল মধ্যরাতে অর্ধশত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার রাত আনুমানিক…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

অবৈধ পথে কোটি কোটি টাকার সম্পদের মালিক উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস

নিজস্ব সংবাদদাতা:  অবৈধ পথে অটেল সম্পদের মালিক হয়েছেন উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস। সম্প্রতি তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের…

স্বেচ্ছাসেবক লীগের নেতা পরিচয় দীর্ঘদিন ধরে নিউমার্কেটের চাঁদা তুলছেন টুন্ডা শফিক!!

নিজস্ব প্রতিবেদক: নিউ মার্কেট থানা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি হেমায়েত হোসেন চুন্নুর সহযোগী টুন্ডা শফিকের নেতৃত্বে নিউমার্কেট এলাকায় চাঁদাবাজির রমরমা ব্যবসা। টুন্ডা শফিক আগে স্বেচ্ছাসেবক…

চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবদলনে তাকেই চাঁদাবাজ বানানোর ষড়যন্ত্র

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের রাজধানীর কাওরানবাজারকে ঘিরে তৈরি হয় চাঁদাবাজ সিন্ডিকেট। ট্রাকস্ট্যান্ড, মাছের আড়ৎ, ফুটপাথ, পাইকারি কাঁচাবাজার, কিচেন মার্কেট, কাঠ পট্টিসহ পুরো এলাকাজুড়ে চলে…

সাবেক ছাত্রদলনেতার বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক:  বৃহত্তর মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক ইমামুল হাসান হেলালের…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au