খেলাধুলা

হঠাৎ কেন ক্রিকেট থেকে অবসর জানালেন ডি ভিলিয়ার্স

  • 1:30 pm - January 12, 2022

দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স জাতীয় দল থেকে অবসর নিয়েছিলেন ২০১৮ সালে। এর পরও তিনি বিশ্বব্যাপী বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে গেছেন। আইপিএলের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু থেকে শুরু করে পাকিস্তানের লাহোর কালান্দার্স, বিপিএলের রংপুর রাইডার্স, বিগ ব্যাশের ব্রিসবেন হিটসহ অনেক ফ্র্যাঞ্চাইজির জার্সিই গায়ে জড়িয়েছেন। এতে সাফল্যের বহু পালক যুক্ত হয়েছে তার মুকুটে।

গত বছরের নভেম্বরে হঠাৎ সব ধরনের খেলায় ইতি টানেন এ তারকা ব্যাটসম্যান। ক্রিকেটকে না বলার কারণ নিয়ে সম্প্রতি ডি ভিলিয়ার্স টাইমস লাইভসের সঙ্গে কথা বলেছেন।  এ তারকা জানিয়েছেন,  তিনি ক্রিকেট খেলেছেন আনন্দের জন্য। কিন্তু ভারতে দীর্ঘ আড়াই মাসব্যাপী অনুষ্ঠিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা আইপিএলে খেলতে গিয়ে সমস্যায় পড়েন।

এ প্রসঙ্গে ডি ভিলিয়ার্সের বক্তব্য— যখন আমি নিয়মিত রান পাচ্ছিলাম না; এবং দলের জন্য ভালো করার আনন্দ উপভোগ করতে পারছিলাম না, তখনই খেলা থেকে অবসরের সিদ্ধান্ত নিই। এ সময় ভিলিয়ার্সের মূল্যায়ন, মাঠে সক্ষমতার সবটুকু দিতে পারেননি।  অবসর নেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি বলেছিলেন, আগে যেমন আগ্রহ-উদ্দীপনা নিয়ে ক্রিকেট খেলতেন, এই বয়সে এসে তেমনটি পাচ্ছেন না বলেই এ সিদ্ধান্ত।

অবসর ঘোষণার পর ডি ভিলিয়ার্স বলেন, ‘অসাধারণ একটা যাত্রা ছিল আমার। কিন্তু আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সেই ছোটবেলায় আমার বড় ভাইয়ের সঙ্গে যখন বাড়ির উঠোনে ক্রিকেট খেলতাম, তখন থেকেই খেলাটা উপভোগ করেছি, চূড়ান্ত আগ্রহ নিয়ে খেলেছি। এখন ৩৭ বছর বয়সে এসে সে আগ্রহ অত বেশি কাজ করে না এখন আর। এটিই বাস্তবতা, যা আমাকে মেনে নিতে হবে।

১৭ বছরের ক্রিকেট ক্যারিয়ারে দক্ষিণ আফ্রিকার হয়ে ১১৪ টেস্ট, ২২৮ ওয়ানডে ও ৭৮ টি-টোয়েন্টি খেলেছেন ডি ভিলিয়ার্স। ২০২০ সালে জাতীয় দলের হয়ে আবারও ফিরতে চেয়েছিলেন, কিন্তু বোর্ডকর্তাদের অনাগ্রহের কারণে সে ইচ্ছা পূরণ হয়নি।

দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে ২০০৮ থেকে তিন বছর খেলে ডি ভিলিয়ার্স ২০১১ সাল থেকে আইপিএলে খেলছিলেন বেঙ্গালুরুর হয়ে। এর পর আর ফ্র্যাঞ্চাইজি বদল করেননি। বিরাট কোহলির নেতৃত্ব ছাড়ার পর তিনি বেঙ্গালুরুর অধিনায়কত্ব পেতে পারেন, এমনটিই মনে করা হচ্ছিল। অবসরের ঘোষণা দিয়ে সে আলোচনা থামিয়ে দেন ডি ভিলিয়ার্স।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

নতুন ওয়ানডে অধিনায়কের নাম জানা যাবে মঙ্গলবার!

ক্রীড়া : কে হবেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক, সেটা নিয়ে চলছে জোর গুঞ্জন। আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান…

বিশ্বকাপের দল নিয়ে বিসিবি সভাপতির ধারণা

খেলা: ওয়ানডে সুপার লিগ খেলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতা।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au