বিনোদন

নির্বাচন করছেন পরীমনি

  • 1:27 pm - January 12, 2022

এবার নির্বাচনি মাঠে দেখা যাবে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনিকে।  ২৮ জানুয়ারি অনুষ্ঠেয় চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি। এই নির্বাচনে ইলিয়াস কাঞ্চন ও নিপুণ প্যানেলে সদস্য পদে প্রার্থী হচ্ছেন পরীমনি। ইতোমধ্যে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আগামীকাল সেটি জমা দেওয়ার কথা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন পরীমনি। তিনি গণমাধ্যমকে বলেছেন, মঙ্গলবার মনোনয়নপত্র হাতে পেয়েছি। রাতে স্বাক্ষর করেছি।  আমি ভোট করছি। এই প্যানেল থেকে সহসাধারণ সম্পাদক পদে প্রার্থী চিত্রনায়ক সাইমন সাদিক এর আগে জানান, পরীমনির অনুমতি নিয়ে তার জন্য সোমবার মনোনয়নপত্র তুলেছেন। গতরাতে পরীমনি তাতে স্বাক্ষর করেছেন।

নির্বাচন প্রসঙ্গে নায়িকা পরীমনি বলেন, ‘আমি যতটুকু জানি, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি শিল্পীদের স্বার্থরক্ষায় কাজ করে। আমি সব সময় সাধারণ শিল্পীদের পাশে থাকার চেষ্টা করেছি। এমনকি বছরে দুই ঈদে আর্থিক কষ্টে থাকা চলচ্চিত্রশিল্পীদের নিয়ে একসঙ্গে উৎসব পালনের চেষ্টা করি। সমিতিতে থেকে সেই কাজটি আমার জন্য আরও সহজ হবে।’

জানা গেছে, ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল আগামীকাল মনোনয়নপত্র জমা দেবেন। এ দিন আরেক প্রতিদ্বন্দ্বী মিশা সওদাগর-জায়েদ খান প্যানেলের মনোনয়নপত্র সংগ্রহের কথা আছে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au