বিনোদন

বলিউডে ফের করোনার থাবা, আক্রান্ত বহু তারকা

  • 7:44 am - January 12, 2022

ভারতজুড়ে করোনাভাইরাস তাণ্ডব চালাচ্ছে। ভাইরাসটির ডেল্টা ধরনের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নতুন ধরন ওমিক্রনে আক্রান্তের সংখ্যাও। করোনার থাবা থেকে বাদ যাচ্ছেন না দেশটির মন্ত্রী, রাজনীতিক এমনকি বলিউড তারকারাও। ইতোমধ্যে প্রায় ৩০ জন বলিউড তারকা করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

এ তালিকায় আছেন অভিনেত্রী নাফিসা আলি, কিংবদন্তী কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর, সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং, পরিচালক মধুর ভান্ডারকর ও অভিনেত্রী মানবী গাগরু, ঈশা গুপ্তা, জন আব্রাহাম, কারিনা কাপুর খান, অর্জুন কাপুর, একতা কাপুর, জাহ্নবী কাপুর, নোরা ফতেহি, অমৃতা অরোরা, শিল্পা শিরোদকর, প্রিয়দর্শন, মধুর ভান্ডারকর, সোনু নিগম, বিশাল দদলানি, প্রেম চোপড়া, মিথিলা পালকর, আলেয়া এফ, নকুল মেহেতা, অর্জুন বিজলানি, বরুণ সুদ, শারদ মালহোত্রা, শিখা সিং, ম্রুণাল ঠাকুরসহ আরও অনেকে।

৬৪ বছর বয়সী বর্ষীয়ান অভিনেত্রী নাফিসা আলি ভারতের একটি হাসাপাতলে চিকিৎসাধীন। সেখানে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন তিনি।

ক্যাপশনে লেখেন, ‘ভাবুন, আমার হাসপাতালের বেডের নম্বরও আমার লাকি সংখ্যা ৭! খুব জ্বর, গলা ধরে আছে, কিন্তু গোয়ার দুর্দান্ত চিকিৎসা ব্যবস্থায় এখন অনেকটাই ভালো আছি। আশা করছি কিছুদিনের মধ্যেই বাড়ি ফিরে যেতে পারব, সেখানে আইসোলেশনে থাকব।’

এক ফেসবুক পোস্টে অরিজিৎ সিং বলেন, তিনি ও তার স্ত্রী কোয়েল রায় করোনা আক্রান্ত। তবে, এখন ভালো আছেন, বাড়িতেই নিজেদের কোয়ারেন্টিন করে নিয়েছেন।

ইনস্টাগ্রাম স্টোরিতে মানবী গাগরু লেখেন ,’আমার করোনার উপসর্গ মৃদু। খুব ঘুম পাচ্ছে।’

পরিচালক মধুর ভান্ডারকরের নিজের করোনা সংক্রমণের কথা জানিয়ে ইনস্টাগ্রামে লেখেন, ‘দুটো টিকাই নিয়েছিলাম, তবু করোনার কবলে! তবে উপসর্গ খুব মৃদু। আইসোলেশনে রয়েছি! বিগত কিছুদিনে যারা আমার সংস্পর্শে এসেছেন দয়া করে কোভিড পরীক্ষা করিয়ে নেবেন। সবাই সুস্থ থাকুন, কোভিড-বিধি মেনে চলুন।’

অভিনেত্রী ঈশা গুপ্তা নিজে করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়ে ইন্সটাগ্রাম পোস্টে লেখেন, সাবধান থাকা সত্ত্বেও করোনা পজিটিভ হয়েছি। এখন বাড়িতেই আইসোলেশনে রয়েছি। শক্তভাবে ও ভালোভাবে স্বাভাবিক জীবনে ফিরব বলে বিশ্বাস করি। আপনারা মাস্ক পরুন, সুরক্ষিত থাকুন। সবাইক ভালোবাসা।

এবিএস

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

চারবার স্ট্রোক ও শরীরের বাঁ পাশ অবশ গান ছেড়ে গ্রামে ফিরে গেছেন রিংকু

বিনোদন প্রতিবেদক: ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত তারকা মশিউর রহমান রিংকু। সংগীত ভুবনে জনপ্রিয় একটি নাম। ফোক, বাউল, মরমি ও সুফি ঘরানার গানের শিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পান…

বুয়েটে ছাত্ররাজনীতি নিয়ে মতামত জানালেন অপি করিম

বিনোদন: ছাত্ররাজনীতি নিয়ে কয়েকদিন ধরেই অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের পক্ষে-বিপক্ষে জোরালো মত জানিয়েছেন প্রতিষ্ঠানটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এবার…

ক্যারিয়ারে এখন পর্যন্ত এমন সিনেমা করিনি: বুবলী

বিনোদন: এটি তীব্র প্রেমের গল্প, ট্যাবু ভাঙার গল্প। সিনেমাটি সারপ্রাইজ রাখতে চেয়েছি। যা দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পাবেন। এটি এমন একটি সিনেমা প্রেক্ষাগৃহে না গিয়ে…

সোনালী রঙের ছোট চুলে বুবলীকে যেন চেনাই দায়

ঢাকা: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বর্তমানে ব্যস্ত আছেন নতুন সিনেমার শুটিংয়ে। এ নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। প্রায় সময়ই ভক্তদের সঙ্গে নতুন ছবি…

নিষিদ্ধ হচ্ছেন চমক! নাটকের সিন্ডিকেটসহ নানা অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে ডিরেক্টরস গিল্ড

বিনোদন: ছোট পর্দার তরুণ অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ইস্যু ‘শেষ হইয়াও হইলো না শেষ’। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের সঙ্গার মতোই শেষ থেকে ফের এ…

মাত্র ১৪ মাসেই মোহভঙ্গ! বিচ্ছেদের পথে ব্রিটনি-স্যাম?

বিনোদন: বিয়ের বয়স মাত্র ১৪ মাস! এত অল্প সময়েই মোহভঙ্গ ঘটল ব্রিটনি স্পিয়ার্স-স্যাম আসগরির। ঘনিষ্ঠ সূত্রে খবর, ব্রিটনি-স্যাম বিচ্ছেদের আবেদন জানিয়েছিলেন। বুধবার অবশেষে তারা বিচ্ছিন্ন।…

পাঁচ মাসের জন্য ছেলের কাছে ববিতা

বিনোদন: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রনায়িকা ফরিদা আক্তার ববিতা। পাঁচ মাসের জন্য দেশের বাইরে গেছেন তিনি। সোমবার (১৫ মে) রাত ১২টার ফ্লাইটে কানাডার উদ্দেশে ঢাকা ছেড়েছেন এই…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au