ঘটনা প্রবাহ

নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

  • 7:41 am - January 12, 2022

নাটোর সদর উপজেলায় বাস, ট্রাক ও কাভার্ডভ্যানের ত্রিমুখী সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছে কমপক্ষে পাঁচজন। এদের মধ্যের ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

গতকাল মঙ্গলবার (১১ জানুয়ারি) রাত ২টার দিকে উপজেলার তোকিয়া এলাকায় পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ট্রাক ড্রাইভার আবু মুসা ও কাঠ ব্যবসায়ী আসাদুল ইসলাম।

পুলিশ ও নাটোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আখতার হামিদ খান বলেন, গত রাত ২টার দিকে নাটোর সদর উপজেলার তোকিয়া এলাকায় নাটোর-রাজশাহী মহাসড়কে রাজশাহীগামী নৈশকোচের সাথে বিপরীতমুখী কাঠবোঝাই একটি ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় অপর একটি মিনি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বাসকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন ট্রাকচালক ঝিনাইদহের আবু মুসা (৩৫) ও কাঠ ব্যবসায়ী কুষ্টিয়ার আসাদুল হক (৩২)।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে হতাহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান।

দুর্ঘটনা কবলিত বাস ও কাভার্ডভ্যান রাতেই রাস্তা থেকে সরিয়ে নেয়া হয়।

নাটোর সদর থানার ওসি মো: মনসুর রহমান দুর্ঘটনায় দুইজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।

এবিএস

এই শাখার আরও খবর

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৯ জুন

নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৯ জুন দেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করা…

কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

সেলিম আহমেদ,সিনিয়র রিপোর্টার: কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা ১৪ মে রোববার দুপুরে সংগঠনটির অস্থায়ী কার্যালয় দক্ষিণ বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সিনিয়র…

গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৪

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। শুক্রবার (৭ অক্টোবর) সকাল…

তুষারধসে পর্বতারোহী নিহত ১০

ভারতের উত্তরাঞ্চলে হিমালয়ে ভয়াবহ তুষারধসে অন্তত ১০ পর্বতারোহী মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও ২৮ জন। মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে উত্তরাখণ্ডে হিমালয়ের একটি সুউচ্চ পর্বতশৃঙ্গে ৪১…

নো আর ওয়াইড বলেই শেষ বাংলাদেশের আশা

খেলা: দুই দলের জন্যই মরন লড়াই। মৃত্যুকুপে দাঁড়িয়ে। জয় মানেই টিকে থাকা। হার মানেই রিটার্ন টিকেট নিয়ে বিমানে চড়ে দেশে ফিরে যাওয়া। এমন সমীকরণের ম্যাচে…

আত্মহত্যা কোন সমাধান নয়!

নাটোরের গুরুদাসপুরের মামুন হোসেন(২২) এবং খাইরুন নাহার(৪৪)এর বিবাহ নিয়ে মিডিয়াতে বহু ভিডিও ভাইরাল…কিন্তু আজ খাইরুন নাহারের আত্মহত্যা নিয়ে লাফালাফি নেই কেন?? মিডিয়া কত সস্তা হয়ে…

শিক্ষিকার মরদেহ উদ্ধার নিয়ে যা বললেন পুলিশ সুপার

নাটোরের গুরুদাসপুরে কলেজছাত্রকে বিয়ে করা শিক্ষিকা খায়রুন নাহারের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার ভোরে নাটোর শহরের বলারিপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au