জাতীয়

বিদেশি কর্মী নিয়োগে তৃতীয় পক্ষের ভূমিকা চায় না মালয়েশিয়া সরকার

  • 7:36 am - January 12, 2022

নিয়োগকারীদের আবেদন প্রক্রিয়া দ্রুত করার উদ্দেশ্যে মালয়েশিয়ার সরকার মধ্যস্থতাকারী বা তৃতীয় পক্ষের মাধ্যমে কোনো অর্থ প্রদান না করার পরামর্শ দিয়েছে।

মালয়েশিয়ার মানবসম্পদ বিষয়কমন্ত্রী এম. সারাভানান বিদেশি কর্মীদের নিয়োগ ও কর্মসংস্থানের বিষয়ে এক বিবৃতিতে বলেন, ‘দায়িত্বহীন পক্ষের দ্বারা জালিয়াতিরোধে এটি করা হয়েছে।’

মালয়েশিয়ান মন্ত্রী নিয়োগকর্তাদের মনে করিয়ে দিয়েছেন যে, যারা বিদেশি কর্মী নিয়োগ করতে চান তাদের নিজস্ব চাহিদার ভিত্তিতে আবেদন জমা দিতে পারবেন।

যেসব নিয়োগকর্তারা বেসরকারি কর্মসংস্থান সংস্থাগুলোর পরিষেবা ব্যবহার করেন তাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে সংস্থাটি নিবন্ধিত এবং ব্যক্তিগত কর্মসংস্থান সংস্থা আইন ১৯৮১ এর অধীনে জনশক্তি বিভাগ দ্বারা প্রত্যয়িত লাইসেন্স রয়েছে।

গত বছরের ১০ ডিসেম্বর মালয়েশিয়ার মন্ত্রিসভার বৈঠকে সব কর্মসংস্থান খাতে বিদেশি শ্রমিকদের প্রবেশের অনুমোদন দেয়া হয়।

অনুমোদিত খাতগুলো হলো কৃষি, উৎপাদন, পরিষেবা, খনি এবং খনন, নির্মাণ এবং গৃহকর্মী।

এর আগে বিশেষ ছাড়সহ ৩২ হাজার বিদেশি শ্রমিককে বৃক্ষরোপণ খাতে নিয়োগের জন্য অনুমোদন দেয়া হয়।

বিবৃতি অনুযায়ী, এই সমস্ত বিদেশি কর্মীদের জন্য স্থায়ী অপারেটিং প্রসিডিউর মেনে চলতে হবে। গত ১৪ ডিসেম্বর কোভিড-১৯ মন্ত্রী পর্যায়ের বৈঠকে বিষয়টি অনুমোদিত হয়। সূত্র : ইউএনবি।

এবিএস

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au