আন্তর্জাতিক

তাজিকিস্তান ও উজবেকিস্তানকে কঠোর হুঁশিয়ারি দিল তালেবান

  • 7:34 am - January 12, 2022

আফগানিস্তানের হেলিকপ্টারগুলো দেশটিকে ফেরত দেয়ার জন্য তাজিকিস্তান ও উজবেকিস্তানের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে অন্তর্বর্তী তালেবান সরকার। ইরানের বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের প্রতিরক্ষামন্ত্রী ও সাবেক তালেবান নেতা মোল্লা উমরের ছেলে মোল্লা ইয়াকুব এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

তিনি মঙ্গলবার কাবুলে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘তালেবানের সহ্যের সীমা শেষ হয়ে এসেছে। আমাদেরকে প্রতিক্রিয়া দেখাতে বাধ্য করা উজবেকিস্তান ও তাজিকিস্তানের উচিত হবে না।’

তালেবান সরকার বলেছে, আফগানিস্তানে বর্তমানে ২০০টির বেশি হেলিকপ্টার রয়েছে যেগুলোর মধ্যে ৫০টিকে তারা সচল করে উড্ডয়নের উপযোগী করতে পেরেছেন। কাবুল সম্প্রতি আরো বলেছিল, গত বছরের আগস্ট মাসে সাবেক আশরাফ গনি সরকারের পতনের সময় অন্তত ৪০টি হেলিকপ্টার প্রতিবেশী দেশ উজবেকিস্তান ও তাজিকিস্তানে নিয়ে যাওয়া হয়েছে।

প্রেসিডেন্ট আশরাফ গনি ২০২০ সালের ১৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান এবং তার পালিয়ে যাওয়ার খবর প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে কাবুল অবরোধ করে রাখা তালেবান সদস্যরা রাজধানীতে প্রবেশ করেন এবং কাবুল দখল করে নেন। প্রেসিডেন্ট গনি পালিয়ে যাওয়ার সময় চার হেলিকপ্টার ভর্তি বৈদেশিক মুদ্রা নিয়ে গেছেন বলে সে সময় গুজব ছড়িয়ে পড়ে।

পরে অবশ্য গনি এই অভিযোগ অস্বীকার করেন। কিছুদিন আগে তালেবান সরকার ঘোষণা করেছিল, গনি সরকারের পতনের সময় তার প্রশাসনের অনেক পদস্থ কর্মকর্তা হেলিকপ্টারে করে প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে গেছেন। তথ্যসূত্র : পার্স টুডে।

এবিএস

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au