বিনোদন

পরীমনির বিয়ে নিয়ে যা জানা গেল

  • 1:26 pm - January 11, 2022

নায়িকা পরীমনি মা হতে যাচ্ছেন। বিষয়টি চিকিৎসকদের কাছ থেকে নিশ্চিত হওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিশ্বসুন্দরী সিনেমার এ অভিনেত্রী। সন্তানসম্ভবা হওয়ার খবর জানানোর পর নিজেদের বিয়ে নিয়েও বিভিন্ন তথ্য জানিয়েছেন পরীমনি-রাজ দম্পতি। বিয়ের বিষয়ে  পরীমনি বলেন, আগে থেকে ওইভাবে আমাদের পরিচয় ছিল না। গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ ছবিতে আমার নায়ক ছিল রাজ। শুটিংয়েই পরিচয়।

শুটিংয়ে আমরা দুজন খুব মজা করতাম। মজা করতে করতেই প্রেম। প্রেম হওয়ার ঠিক সাত দিনের মাথায় বিয়ে করেছি। পরীমনি বলেন, প্রথমে দুই পরিবারকেই আমরা দুজন জানিয়েছিলাম। এরপর পারিবারিকভাবে রাজের আফতাব নগরের বাসায় বিয়ে হয় আমাদের। বিয়ের নিয়ে রাজ জানিয়েছেন, গত ১৭ অক্টোবর তারা ঘরোয়াভাবে বিয়ে সেরেছেন।

তিনি বলেন, ১৭ অক্টোবর পারিবারিক আয়োজনে আমরা বিয়ে করি। সেটা আমরা কাউকে জানাইনি। আমরা একটা পরিকল্পনা করে, অনুষ্ঠান করে বিষয়টি জানাতে চেয়েছিলাম। শুটিং আছে, কাজগুলো শেষ হলে গুছিয়ে আমরা অনুষ্ঠান করব। যার কারণেই জানানো হয়নি।

র‌্যাম্প মডেল হিসেবে ক্যারিয়ার শুরুর পর ২০১৬ সালে রেদোয়ান রনির ‘আইসক্রিম’ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটে রাজের। পরবর্তীতে ২০১৯ সালে মুক্তি পায় তার দ্বিতীয় চলচ্চিত্র ‘ন ডরাই’। ‘পরাণ’, ‘হাওয়া’ ও ‘গুনিন’সহ রাজের কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

চারবার স্ট্রোক ও শরীরের বাঁ পাশ অবশ গান ছেড়ে গ্রামে ফিরে গেছেন রিংকু

বিনোদন প্রতিবেদক: ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত তারকা মশিউর রহমান রিংকু। সংগীত ভুবনে জনপ্রিয় একটি নাম। ফোক, বাউল, মরমি ও সুফি ঘরানার গানের শিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পান…

বুয়েটে ছাত্ররাজনীতি নিয়ে মতামত জানালেন অপি করিম

বিনোদন: ছাত্ররাজনীতি নিয়ে কয়েকদিন ধরেই অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের পক্ষে-বিপক্ষে জোরালো মত জানিয়েছেন প্রতিষ্ঠানটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এবার…

ক্যারিয়ারে এখন পর্যন্ত এমন সিনেমা করিনি: বুবলী

বিনোদন: এটি তীব্র প্রেমের গল্প, ট্যাবু ভাঙার গল্প। সিনেমাটি সারপ্রাইজ রাখতে চেয়েছি। যা দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পাবেন। এটি এমন একটি সিনেমা প্রেক্ষাগৃহে না গিয়ে…

সোনালী রঙের ছোট চুলে বুবলীকে যেন চেনাই দায়

ঢাকা: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বর্তমানে ব্যস্ত আছেন নতুন সিনেমার শুটিংয়ে। এ নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। প্রায় সময়ই ভক্তদের সঙ্গে নতুন ছবি…

নিষিদ্ধ হচ্ছেন চমক! নাটকের সিন্ডিকেটসহ নানা অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে ডিরেক্টরস গিল্ড

বিনোদন: ছোট পর্দার তরুণ অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ইস্যু ‘শেষ হইয়াও হইলো না শেষ’। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের সঙ্গার মতোই শেষ থেকে ফের এ…

মাত্র ১৪ মাসেই মোহভঙ্গ! বিচ্ছেদের পথে ব্রিটনি-স্যাম?

বিনোদন: বিয়ের বয়স মাত্র ১৪ মাস! এত অল্প সময়েই মোহভঙ্গ ঘটল ব্রিটনি স্পিয়ার্স-স্যাম আসগরির। ঘনিষ্ঠ সূত্রে খবর, ব্রিটনি-স্যাম বিচ্ছেদের আবেদন জানিয়েছিলেন। বুধবার অবশেষে তারা বিচ্ছিন্ন।…

পাঁচ মাসের জন্য ছেলের কাছে ববিতা

বিনোদন: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রনায়িকা ফরিদা আক্তার ববিতা। পাঁচ মাসের জন্য দেশের বাইরে গেছেন তিনি। সোমবার (১৫ মে) রাত ১২টার ফ্লাইটে কানাডার উদ্দেশে ঢাকা ছেড়েছেন এই…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au