সারাদেশ

বিধিনিষেধ: বাণিজ্যমেলার বিষয়ে সিদ্ধান্ত আজ

  • 6:08 am - January 11, 2022

পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলছে। সরকারঘোষিত বিধিনিষেধের কারণে মেলা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। এ অবস্থায় মেলা চলবে কি না সে বিষয়ে আজ বাণিজ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে।

সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে নতুন ধরন ওমিক্রনসহ করোনা সংক্রমণ বাড়তে থাকায় আগামী ১৩ জানুয়ারি (বৃহস্পতিবার) থেকে সারাদেশে বিধিনিষেধ জারি করেছে সরকার।

প্রজ্ঞাপনে বলা হয়, কোভিড আক্রান্তের হার ক্রমবর্ধমান হওয়ায় উন্মুক্ত স্থানে সব ধরনের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠান ও সমাবেশ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ রাখতে হবে।

একই সঙ্গে দোকান, শপিংমল ও বাজারে ক্রেতা-বিক্রেতা এবং হোটেল-রেস্তোরাঁসহ সব জনসমাগমস্থলে বাধ্যতামূলকভাবে সবাইকে মাস্ক পরিধান করতে হবে, অন্যথায় আইনানুগ শাস্তির সম্মুখীন হতে হবে বলেও জানানো হয়।

মেলা কর্তৃপক্ষ বলছে, সরকারঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে সেটা বাণিজ্যমেলার ক্ষেত্রে প্রযোজ্য কি না সেটি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। যেহেতু শপিংমল, বাজারসহ বিভিন্ন বাণিজ্যিক ক্ষেত্র চালু থাকছে, সেক্ষেত্রে বাণিজ্যমেলা চালু রাখা যায় কি না সেটা নিয়ে আলাপ-আলোচনা করছে বাণিজ্য মন্ত্রণালয়। আজ এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে মেলা কর্তৃপক্ষকে মন্ত্রণালয় জানাবে।

এ বিষয়ে ইপিবির সচিব ও মেলার পরিচালক মো. ইফতেখার আহমেদ চৌধুরী বলেন, ‘বাণিজ্যমেলার বিষয়ে মন্ত্রণালয় আজ হয়তো সিদ্ধান্ত নেবে। এ বিষয়ে কি করা যায় বসে সিদ্ধান্ত নেবে। তারা সিদ্ধান্ত নিলে সেই অনুযায়ী আমরা কাজ করবো। বিধিনিষেধে গণজমায়েত বন্ধের শব্দটা কিছু কনফিউশন তৈরি করেছে। আমরা আশা করছি, পজিটিভ কিছু হবে।’

মেলা চললে স্বাস্থ্যবিধি জোরদার করা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘মেলা চললে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে অবশ্যই আরও বেশি ব্যবস্থা নেবো। স্বাস্থ্যবিধির বিষয়ে মেলায় কঠোরতা বাড়বে। নিজেদের মতো করে বিধিনিষেধগুলো তৈরি করবো।’

এবিএস

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au