খেলাধুলা

পরাজয়ের প্রহর গুনছে বাংলাদেশ

  • 4:20 am - January 11, 2022

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট জয়ী বাংলাদেশ এবার দ্বিতীয় টেস্টে ইনিংস ব্যবধানে হারের মুখে পড়েছে। নিউজিল্যান্ডের রানের পাহাড়ে চাপা পড়েছে মুমিনুল হকরা। ক্রাইস্টাচার্চ টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশ অলআউট ১২৬ রানে।

এরপর ফলোঅনে পড়ে আবারও ব্যাট করতে নেমে ১০৫ রানে টপঅর্ডারের তিন উইকেট হারিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩৮ ওভারে তিন উইকেটে ১১০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ইনিংস পরাজয় এড়াতে আরও ২৮৫ রান করতে হবে মুমিনুল হকদের। ক্রিজে রয়েছেন মুমিনুল (২৯) ও লিটন দাস (০) ।

প্রথম ইনিংসে বাংলাদেশের প্রথম পাঁচ ব্যাটারের মধ্যে সর্বোচ্চ রান করেন লিটন দাস (৮) । নাঈম শেখ ও মুমিনুল হক শূন্য। সাদমান ইসলাম সাত, নাজমুল হোসেন শান্ত চার। মাত্র ২৭ রানে টপঅর্ডারের পাঁচ উইকেট নেই। এমন শুরুর পর ঘুরে দাঁড়ানো কঠিন।  প্রথম ইনিংসে ৫২১ রান করা নিউজিল্যান্ডের চেয়ে ৩৯৫ রানে পিছিয়ে বাংলাদেশ। প্রথম টেস্টে অবিস্মরণীয় জয়ের পর এমন পারফরম্যান্সে হতাশ বাংলাদেশ দলের ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স। দ্বিতীয়দিনের খেলা শেষে তিনি বলেন, ‘আমরা হতাশ। গত সপ্তাহে সবাই অসাধারণ খেলেছে। মানসম্পন্ন বোলিং বিভাগের বিপক্ষে ১৭৩ ওভার ব্যাটিং করেছিলাম আমরা। নিউজিল্যান্ড দ্বিতীয়

ম্যাচে তেড়েফুড়ে ফিরে আসবে, এটা প্রত্যাশিতই ছিল।’

প্রিন্স বলেন, ‘নিউজিল্যান্ড অফ স্টাম্পের বাইরে প্রচুর বল করেছে। তারা বাউন্সি উইকেটে খেলে অভ্যস্ত। আমাদের ছেলেরা বেশি অভ্যস্ত বল খেলতে।’ তিনি বলেন, ‘আগের টেস্টে আমরা বল বেশি ছেড়েছি। ব্যাকফুটে ভালো খেলেছি। আজকেও (সোমবার) কিছু বল ছাড়তে পারতাম। আশা করি, আগামীকাল (আজ) শুরুটা ভালো করতে পারব।’

তিনি বলেন, ‘নিউজিল্যান্ড শুরুতে দুর্দান্ত সুইং আদায় করে নিয়েছে। তারা দারুণ বোলিং করেছে। আমাদের কাজটা কঠিন করে তুলেছে।’ প্রিন্স বলেন, ‘গত সপ্তাহে আমরা নিজেদেরকে ভালো অবস্থানে নিয়ে যেতে পেরেছিলাম। এই ম্যাচে নিউজিল্যান্ড খুবই ভালো খেলছে। ব্যাট হাতে ভালো করে বল হাতেও তারা ভালো শুরু করেছে। আমাদের ম্যাচে ফেরার সুযোগ কঠিন করে তুলেছে তারা। ম্যাচ বাঁচাতে হলে আমাদের লড়াই করতে হবে।’

এবিএস

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au