বাঘারপাড়ায় আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা নিবেদন
অনুপম দে,বাঘারপাড়া (যশোর) : বাংলাদেশ আওয়ামীলীগের গৌরবোজ্জ্বল ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সামাজিক দুরত্ব বজায় রেখে শ্রদ্ধা নিবেদন করছে যশোরের বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা।
মঙ্গলবার(২৩জুন) দুপুরে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলীর নেতৃত্বে পৌরভবনের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বাস্থ্যবিধি মেনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।
এসময় উপস্তিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযাদ্ধা হাসান আলী,পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু,জেলা নেতা অধ্যক্ষ আজগর আলী,ইউপি চেয়ারম্যান সুভাষ দেবনাথ (অভিরাম),প্রভাষক কাওসার পারভেজ,প্যানেল মেয়র শরীফুল ইসলাম, স্বেছাসেবকলীগের যুগ্ম আহবায়ক এমডি রজিবুল ইসলাম,যুবনেতা টিপু সুলতান,মাজেদুল ইসলাম প্রমূখ।
প্রসঙ্গত, উপমহাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামীলীগ। ইতিহাসের নানা বাঁক পেরিয়ে আজ ২৩ জুন ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে দলটি। ১৯৪৯ সালের এই দিন আওয়ামীলীগ প্রতিষ্ঠা লাভ করে। পরে এটি দেশের বৃহত্তম রাজনৈতিক দলে পরিণত হয় এবং দলটির নেতৃত্বে মুক্তিযুদ্ধ এবং পরে সব গণতান্ত্রিক আন্দোলন সংঘটিত হয়।
নতুন সময়/টিআই