লাইফস্টাইল

মেরিল স্ট্রিপ: অভিনয় ও পুরস্কারের রানী

  • 5:22 pm - June 22, 2020
মেরিল স্ট্রিপ: অভিনয় ও পুরস্কারের রানী

বিনোদন: একদিকে সুদর্শনা, অন্যদিকে মুগ্ধকর অভিনয়; এই দুইয়ের মিশেল যার মধ্যে, তিনি মেরিল স্ট্রিপ। যুক্তরাষ্ট্রের বিখ্যাত অভিনেত্রী। তবে গায়িকা হিসেবেও তার পরিচিতি রয়েছে। সাম্প্রতিক সময়ে তিনি বিশ্বের সবচেয়ে গুণী ও সম্মানীত অভিনেত্রী হিসেবে বিবেচিত।

আজ ২২ জুন মেরিল স্ট্রিপের জন্মদিন। ১৯৪৯ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে জন্মগ্রহণ করেন তিনি। তার পুরো নাম মেরি লুইস মেরিল স্ট্রিপ। তার অভিনয় জীবন শুরু হয় মঞ্চ দিয়ে। ১৯৭১ সালে ‘দ্য প্লেবয় অব সেভিল’ ছিল তার অভিনীত প্রথম মঞ্চনাটক।

এরপর ১৯৭৭ সালে টেলিভিশন ও বড় পর্দায় অভিষেক হয় মেরিল স্ট্রিপের। খুব ছোট একটি চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তার সিনেমায় যাত্রা শুরু হয়। কিন্তু সেই ছোট্ট শুরুটাকে তিনি অসামান্য পর্যায়ে নিয়ে গেছেন নিজ যোগ্যতায়।

মেরিল স্ট্রিপ অভিনীত সিনেমাগুলো ব্যবসায়িকভাবে যেমন সফল, তেমনি সমালোচকদের কাছেও দারুণভাবে প্রশংসিত। ‘দ্য ডিয়ার হান্টার’, ‘ক্রেমার ভার্সাস ক্রেমার’, ‘সোফিস চয়েজ’-এর মতো বিখ্যাত সিনেমাগুলোতে তার অভিনয় দাগ কেটেছে দর্শক-সমালোচকদের মনে। আর একইসঙ্গে তার অর্জনের পাল্লা হয়েছে ভারী।

পুরস্কার ও সম্মাননায় মেরিল স্ট্রিপের ধারেকাছেও কেউ নেই। বলা যায় পুরস্কারের রানী তিনি। তুখোড় অভিনয়ের জন্য তিনি রেকর্ড সংখ্যক ২১ বার অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কারে মনোনয়ন পেয়েছেন। আর জিতেছেন তিনবার। এছাড়া তিনি গোল্ডেন গ্লোব পুরস্কারে ৩১টি মনোনয়ন পেয়েছেন, জিতেছেন ৯টি। কোনো অভিনেত্রীর জন্য মনোনয়ন ও বিজয় দুই দিক দিয়েই এটা সর্বোচ্চ। এছাড়াও দুইবার বাফটা অ্যাওয়ার্ড, তিনবার প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসহ দেড় শতাধিক পুরস্কার জিতেছেন তিনি।

মেরিল স্ট্রিপ ১৯৭৮ সালে ডন গামারকে বিয়ে করেছিলেন। তবে তার আগে তিনি জন ক্যাজেলের সঙ্গে সম্পর্কে জড়িত ছিলেন। স্ট্রিপের সংসারে চার সন্তান রয়েছে।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

চারবার স্ট্রোক ও শরীরের বাঁ পাশ অবশ গান ছেড়ে গ্রামে ফিরে গেছেন রিংকু

বিনোদন প্রতিবেদক: ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত তারকা মশিউর রহমান রিংকু। সংগীত ভুবনে জনপ্রিয় একটি নাম। ফোক, বাউল, মরমি ও সুফি ঘরানার গানের শিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পান…

পেশাদারিত্বের অনন্য নজির: ঝড়ের মধ্যে একাই সরালেন ভেঙে পড়া গাছ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন জায়গায় ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। ঝড় বৃষ্টির মধ্যে কাকরাইল মসজিদ থেকে মৎস্য ভবন যাওয়ার পথে তীব্র বাতাসে একটি গাছ ভেঙে সড়কের…

বুয়েটে ছাত্ররাজনীতি নিয়ে মতামত জানালেন অপি করিম

বিনোদন: ছাত্ররাজনীতি নিয়ে কয়েকদিন ধরেই অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের পক্ষে-বিপক্ষে জোরালো মত জানিয়েছেন প্রতিষ্ঠানটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এবার…

ক্যারিয়ারে এখন পর্যন্ত এমন সিনেমা করিনি: বুবলী

বিনোদন: এটি তীব্র প্রেমের গল্প, ট্যাবু ভাঙার গল্প। সিনেমাটি সারপ্রাইজ রাখতে চেয়েছি। যা দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পাবেন। এটি এমন একটি সিনেমা প্রেক্ষাগৃহে না গিয়ে…

সোনালী রঙের ছোট চুলে বুবলীকে যেন চেনাই দায়

ঢাকা: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বর্তমানে ব্যস্ত আছেন নতুন সিনেমার শুটিংয়ে। এ নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। প্রায় সময়ই ভক্তদের সঙ্গে নতুন ছবি…

নিষিদ্ধ হচ্ছেন চমক! নাটকের সিন্ডিকেটসহ নানা অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে ডিরেক্টরস গিল্ড

বিনোদন: ছোট পর্দার তরুণ অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ইস্যু ‘শেষ হইয়াও হইলো না শেষ’। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের সঙ্গার মতোই শেষ থেকে ফের এ…

মাত্র ১৪ মাসেই মোহভঙ্গ! বিচ্ছেদের পথে ব্রিটনি-স্যাম?

বিনোদন: বিয়ের বয়স মাত্র ১৪ মাস! এত অল্প সময়েই মোহভঙ্গ ঘটল ব্রিটনি স্পিয়ার্স-স্যাম আসগরির। ঘনিষ্ঠ সূত্রে খবর, ব্রিটনি-স্যাম বিচ্ছেদের আবেদন জানিয়েছিলেন। বুধবার অবশেষে তারা বিচ্ছিন্ন।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au