আন্তর্জাতিক

ডুরান্ড লাইনে কোনো বেড়া দেয়া যাবে না : তালেবান

  • 9:02 am - January 06, 2022

আফগানিস্তানের এক শীর্ষ সামরিক কর্মকর্তা বলেছেন, ডুরান্ড লাইনে কোনো বেড়া দিতে অনুমতি দিবে না তালেবান কর্তৃপক্ষ। বুধবার এমন সংবাদ প্রকাশ করেছে তোলো নিউজ।

গতকাল বুধবার তোলো নিউজকে আফগানিস্তানের পূর্বাঞ্চলের সীমান্ত বাহিনীর প্রধান মৌলভি সানাউল্লাহ সানজিন বলেন, আমরা আর ডুরান্ড লাইনে কোনো বেড়া দিতে অনুমতি দিব না। তা এ বেষ্টনী যেকোনো ধরনের হোক না কেন তা নির্মাণ করতে দেয়া হবে না। আগে যে বেড়া দেয়া হয়েছে, তা তারা (পাকিস্তান) দিয়ে ফেলেছেন( এটা নিয়ে আর কিছু করার নেই)। কিন্তু, নতুন করে আফগান সীমান্তে কোনো বেড়া দেয়া যাবে না।

এর আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ডুরান্ড লাইনে বেড়া নির্মাণের বিষয়ে কূটনীতিক পর্যায়ে আলোচনা হয়েছে। পাকিস্তান তার ডুরান্ড লাইনে সীমান্ত বেষ্টনী নির্মাণ অব্যাহত রাখবে। এরপরই আফগানিস্তানের পূর্বাঞ্চলের সীমান্ত বাহিনীর প্রধান এমন মন্তব্য দেন।

এদিকে পাকিস্তান সীমান্তে ডুরান্ড লাইন অঞ্চলে দেশটির সীমান্ত বেষ্টনী নির্মাণে বাধা দিতে ৩০টির বেশী ঘাঁটি বা চৌকি নির্মাণ করেছে তালেবান কর্তৃপক্ষ।

আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বলখি বলেন, ইসলামী আমিরাত (তালেবান কর্তৃপক্ষ নিয়ন্ত্রিত আফগান সরকার) বিশ্বাস করে যে ভালো প্রতিবেশীসুলভ আচরণ, আলোচনা বৈঠক ও বোঝাপড়ার মাধ্যমে এ সমস্যা নিয়ে কথা হবে।

তালেবান কর্তৃপক্ষ আরো বলেছে, পাকিস্তান সীমান্তে ডুরান্ড লাইন অঞ্চলে দেশটির সীমান্ত বেষ্টনী নির্মাণের পর উভয় দেশের মানুষ অভিযোগ করেছেন যে তারা এখন আর চলাচল ও যোগাযোগ করতে পারছেন না।

ডুরান্ড লাইন অঞ্চলে বাস করা এক ব্যক্তি মতিউল্লাহ মোমান্দ বলেছেন, পাকিস্তানি কর্তৃপক্ষ সীমান্তে বেড়া নির্মাণের পর আমরা আমাদের ভাই, আত্মীয়-স্বজন ও গোত্রগুলো থেকে বিছিন্ন হয়ে গেছি। সূত্র : তোলো নিউজ।

এবিএস

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au