ভারতের ঝাড়খণ্ডে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে গ্যাস সিলিন্ডার বহনকারী ট্রাকের সংঘর্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে।
গতকাল বুধবার (৫ জানুয়ারি) ঝাড়খণ্ডের পাকুর জেলার গোবিন্দপুর-সাহিবগঞ্জ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদ মাধ্যমের তথ্যমতে, বাসটি সাহিবগঞ্জের বারহারওয়া থেকে দেওঘর জেলার জাসিদিহ এলাকায় যাচ্ছিল। দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৪০ জন আরোহী ছিলেন। দুর্ঘটনার পর বাসটিতে আটকা পড়া বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে।
ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনায় নিহতদের পরিবারকে এক লাখ রুপি সহায়তা ঘোষণা করেছে জেলা প্রশাসক।
এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইট বার্তায় নিহতদের পরিবার প্রতি ২ লাখ রুপি এবং আহতদের পরিবার প্রতি ৫০ হাজার রুপি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। সূত্র: এনডিটিভি, দ্যা হিন্দু।
এবিএস










