রাজনীতি

কক্সবাজারে ১৪৪ ধারা ভেঙ্গে মিনুর নেতৃত্বে মিছিল সমাবেশ

  • 3:06 pm - January 03, 2022

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে প্রশাসনের ১৪৪ ধারা ভঙ্গ করে গতকাল বিক্ষোভ সমাবেশ করেছে কক্সবাজার জেলা বিএনপি। ১৪৪ ধারা ভেঙ্গে লং মার্চ, মিছিল মিটিং এ নেতৃত্ব দেন রাজশাহীর সাহসী সন্তান রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও এমপি বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু এমপি।

এর আগে চট্টগ্রাম লং মার্চে সকল বাধা উপেক্ষা করে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ২৪টা মিছিল ও মিটিং করে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে চট্টগ্রাম পৌঁছে দিয়েছিলেন তেমনভাবে তিনি গতকাল বিএনপির দূর্গ কক্সবাজারে বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক জিয়ার মুক্তির জন্য পুলিশের ১৪৪ ধারা ভেঙ্গে মিছিল ও সমাবেশ করেন।  কক্সবাজার জেলা বিএনপি কার্যালয়ের পাশের মাঠে সোমবার জেলা বিএনপি ও ৩০ গজের মধ্যে শহীদ মিনার চত্বরে যুবলীগ পাল্টাপাল্টি কর্মীসভা আহ্বান করলে রোববার রাতে জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

রাতেই প্রশাসন শহরের বিএনপি কার্যালয় ও আশপাশসহ শহরের মোড়ে মোড়ে অতিরিক্ত র‌্যাব ও পুলিশ মোতায়েন করে। কিন্তু রাজশাহীর সাহসী সন্তান মিজানুর রহমান মিনু বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, কক্সবাজার বিএনপির সভাপতি সাবেক এমপি শাজাহান, সাধারণ সম্পাদক সাবেক এমপি লুৎফর রহমান ও বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সম্পাদক শামীমকে সাথে নিয়ে রাত ব্যাপী আলোচনা করেন এবং সকালে ১৪৪ ধারা ভেঙ্গে সমাবেশের সিদ্ধান্ত নেন।

সকাল ১০.৩০টায় ঈদগাহ মাঠে মিনুর নেতৃত্বে বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার এবং বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক জিয়ার মুক্তির দাবিতে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর মিজানুর রহমান মিনু সমগ্র কক্সবাজার বাজারে ৩০/৩২টি স্থানে সমাবেশ ও মিছিল করেন। মিনুর নেতৃত্বে এসব সমাবেশে স্থানীয় বিএনপির হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

মিজানুর রহমান মিনুর সাহসী নেতৃত্বে বিশাল এসব সমাবেশ ও মিছিলে পুলিশ তেমন কোন প্রতিরোধ করতে পারেনি বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। মিনুর নেতৃত্বে বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার এবং বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক জিয়ার মুক্তির দাবিতে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হওয়ায় কক্সবাজারে বিএনপি আবারো সংঘবদ্ধ ও জাগ্রত হয়েছে এবং বেগম খালেদা জিয়া ও তারেক জিয়ার মুক্তির আন্দোলনকে আরো বেগবান করার অঙ্গিকারাবদ্ধ হয়। প্রেস বিজ্ঞপ্তি

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au