ঘটনা প্রবাহ

রাজশাহীতে বিষাক্ত মদপানে রুয়েট ছাত্রসহ দুইজনের মৃত্যু

  • 3:04 pm - January 03, 2022

রাবি প্রতিনিধি : বিষাক্ত মদপনে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ দুইজনের মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এছাড়াও অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও নয়জন। তারা হাসপাতালের ১৬ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। মৃতরা হলেন, রুয়েট শিক্ষার্থী মাসুরুর মুহিত (২৩) ও কাটাখালির সমসাদিপুর এলাকার আসাদুল ইসলাম (২২)। তাদের মৃত্যুর বিষয়ে পুলিশ বাদী হয়ে নগরীর মতিহার ও কাটাখালী থানায় পৃথক দুইটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

মৃত রুয়েট ছাত্র মাসুরুর মুহিতের তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার মুকুন্দগাতী গ্রামে। মুহিত নগরীর তালাইমাড়ীর বিএসবি ছাত্রাবাসে থাকতো। তিনি রুয়েটের যন্ত্রকৌশল বিভাগের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। মতিহার থানার ওসি আনোয়ার হোসেন তুহিন জানান, রোববার রাত সাড়ে ৮টার দিকে রুয়েট শিক্ষার্থী মাসরুর মুহিতকে অসুস্থ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজের ১৬ নং ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টা ১৫ মিনিটে তার মৃত্যু হয়েছে।

ওসি বলেন, মুহিত মদ পান করেছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। হাসপাতালের ছাড়পত্রের এ্যালকাহল পানে মৃত্যুর বিষয়টি উল্লেখ করা হয়েছে। তবে অতিরিক্ত মদপান করে নাকি ভেজাল মদে তিনি মারা গেছে সেটা নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে। কাটাখালি থানার ওসি সিদ্দিকুর রহমান বলেন, থার্টি ফার্স্ট নাইটে আসাদুল বন্ধুদের সাথে মদপান করেছিল।

শনিবার রাতে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রোববার দিবাগত রাত ৪টার দিকে মারা যান। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলাও হয়েছে। মদপানে অসুস্থ্য হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মতিহার থানার চর শ্যামপুর এলাকার হায়দার আলীর ছেলে মনিরুল ইসলাম (২৫), মন্ডল শেখের ছেলে শাহাদাত হোসেন (২৫), তৈমুর রহমানের ছেলে জাকির হোসেন (২৫), নুরুল ইসলামের ছেলে তাশিক (৩২), আব্দুস সাত্তারের ছেলে মিন্টু মিয়া (২৬), এরশাদ আলীর ছেলে ডাবলু (২৭), সাদেক আলীর ছেলে নাসির উদ্দিন (৩০), লালচান মিয়ার ছেলে মিঠু (৩২), সমসাদিপুর গ্রামের রমজান আলীর ছেলে পারভেজ (২২)।

এই শাখার আরও খবর

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৯ জুন

নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৯ জুন দেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করা…

কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

সেলিম আহমেদ,সিনিয়র রিপোর্টার: কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা ১৪ মে রোববার দুপুরে সংগঠনটির অস্থায়ী কার্যালয় দক্ষিণ বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সিনিয়র…

গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৪

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। শুক্রবার (৭ অক্টোবর) সকাল…

তুষারধসে পর্বতারোহী নিহত ১০

ভারতের উত্তরাঞ্চলে হিমালয়ে ভয়াবহ তুষারধসে অন্তত ১০ পর্বতারোহী মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও ২৮ জন। মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে উত্তরাখণ্ডে হিমালয়ের একটি সুউচ্চ পর্বতশৃঙ্গে ৪১…

নো আর ওয়াইড বলেই শেষ বাংলাদেশের আশা

খেলা: দুই দলের জন্যই মরন লড়াই। মৃত্যুকুপে দাঁড়িয়ে। জয় মানেই টিকে থাকা। হার মানেই রিটার্ন টিকেট নিয়ে বিমানে চড়ে দেশে ফিরে যাওয়া। এমন সমীকরণের ম্যাচে…

আত্মহত্যা কোন সমাধান নয়!

নাটোরের গুরুদাসপুরের মামুন হোসেন(২২) এবং খাইরুন নাহার(৪৪)এর বিবাহ নিয়ে মিডিয়াতে বহু ভিডিও ভাইরাল…কিন্তু আজ খাইরুন নাহারের আত্মহত্যা নিয়ে লাফালাফি নেই কেন?? মিডিয়া কত সস্তা হয়ে…

শিক্ষিকার মরদেহ উদ্ধার নিয়ে যা বললেন পুলিশ সুপার

নাটোরের গুরুদাসপুরে কলেজছাত্রকে বিয়ে করা শিক্ষিকা খায়রুন নাহারের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার ভোরে নাটোর শহরের বলারিপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au