বিনোদন

নতুন বছরে পরীমনির ‘উপহার’

  • 1:24 pm - January 03, 2022

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনির নতুন সিনেমা ‘মুখোশ’। এ সিনেমা নিয়ে তার আবেগ এবং ভালোবাসাটা একটু বেশিই। চলতি বছর এটিই হবে নায়িকার মুক্তি পাওয়া প্রথম সিনেমা। মুক্তি পাবে ২১ জানুয়ারি। রাজধানীর বনানীর একটি অভিজাত রেস্তোরাঁয় ২ জানুয়ারি সংবাদ সম্মেলন করে মুক্তি দেওয়া হয় সিনেমার টাইটেল গান। পরী বলেন, হ্যাপি নিউ ইয়ার। শুভ সন্ধ্যা।

সবাইকে তো আর বাসায় বাসায় গিয়ে গিফট করা সম্ভব না। কিন্তু প্রত্যাশা তো থাকেই প্রিয় মানুষদের কাছ থেকে উপহার পাবার বা দেওয়ার। আমার ভক্ত, দর্শক ও আপনারা (সাংবাদিক) যারা আছেন তাদের জন্য এ গানটা বা কাজটা আমার তরফ থেকে নতুন বছরের উপহার। আমি আশা করব- এটি সবার পছন্দ হবে।

সিনেমাটিতে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে এই নায়িকা বলেন, এ সিনেমা করতে গিয়ে কোনো কষ্ট হয়নি। সব সময় মনে হয়েছে সবাই আমার বাড়ির লোক। মোশাররফ করিম ভাই প্রথম তো দেশি লোক। প্রথম দিন থেকেই আমাদের ভালো সম্পর্কে হয়েছে। কখনো মনে হয়নি যে এত বড় অভিনেতার সঙ্গে কাজ করছি। সেই ফিল করতে দেননি তিনি। তার সামনে তো আমি নাদান তারপরও। এ কাজটা একজন মোশাররফ করিমই করতে পারেন।

পরিচালক ইফতেখার শুভ জানান, আগামী ২১ জানুয়ারি সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির আগে এর ট্রেলার প্রকাশ করা হবে। ‘মুখোশ’ পরিচালনা করেছেন নবাগত পরিচালক ইফতেখার শুভ। এতে পরীমনির চরিত্রের নাম সোহানা। তিনি একজন ক্রাইম সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন। এছাড়া সিনেমাটিতে সুপারস্টারের ভূমিকায় রোশন ও নেতা চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। আরও আছেন- আজাদ আবুল কালাম, রাশেদ মামুন অপু, ইরেশ যাকের, প্রাণ রায় প্রমুখ।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au